তাহকিক ওজাহাতি জোর ফ্যাক্টচেক মিথ্যা

“ওলিমা” নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ (পর্ব- ১)

বিসমিল্লাহির রাহমানির রাহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা সংক্রান্ত তিনটি অপবাদ প্রচার করা হয়েছেঃ ১। মাওলানা সাদ নাকি দাবি করেছেন যে,…

দাবি

“ওলিমা” নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ (পর্ব- ১)

দলিল

বিসমিল্লাহির রাহমানির রাহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা সংক্রান্ত তিনটি অপবাদ প্রচার করা হয়েছেঃ ১। মাওলানা সাদ নাকি দাবি করেছেন যে,…

উৎস ও দলিল

২ টি উৎস

সিদ্ধান্ত
মিথ্যা দাবিটি দলিল ও নির্ভরযোগ্য উৎসের বিপরীতে প্রমাণিত মিথ্যা।
দাবি → দলিল → উৎস → সিদ্ধান্ত আমাদের যাচাই পদ্ধতি
“ওলিমা” নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ (পর্ব- ১)
সূচিপত্র ১৩ মিনিট পড়া

প্রকাশ ও যাচাই

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা সংক্রান্ত তিনটি অপবাদ প্রচার করা হয়েছেঃ

১। মাওলানা সাদ নাকি দাবি করেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেজুর দিয়ে ওলিমা করেছেন।

২। মাওলানা সাদ নাকি বলেছেন যে, গোস্ত-রুটি দিয়ে ওলিমা করলে সেটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী বা পরিপন্থী হবে।

৩। মাওলানা সাদ নাকি বলেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহা এর বিয়েতে নিজের সুন্নত পরিপন্থী কাজ করেছেন এবং সে কারণে শাস্তিও হয়েছে।

প্রথমে আমরা প্রচারটি শুনিঃ

“উনার (মাওলানা সাদ) দাবী হল, ওলিমা শুধু কি দিয়ে- খেজুর দিয়ে। শুকনো খেজুর বা ভেজা খেজুর দিয়ে ওলিমা। গোস্ত-রুটি যদি হয়, তো এটা কি হবে- সুন্নত বিরোধী হবে। তো এই প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলেন কি- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খেজুর দিয়ে ওলিমা করেছেন।

এই কথা ঠিক না। এটা হাদিস বিরোধী কথা। খেজুর ও ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মধ্যে খেজুর বিতরণ করেছিলেন-এটা আছে। কিন্তু আপনার ওলিমা যে হয়েছে খেজুর ছাড়া- এটাও সহি হাদিসে আছে।

কিন্তু উনি (মাওলানা সাদ) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খেজুর দিয়ে ওলিমা করেছেন। শুধু এক বিয়ের মধ্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটি ওলিমা করেছেন- নিজের সুন্নতের পরিপন্থী।

উনি শব্দ ব্যবহার করেছেন “মা’মুল”। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনে মা’মুল সে হাটকার অর্থাৎ রাসূলুল্লাহ নিজের মা’মুল, মানে রাসূলুল্লাহর মা’মুল তো রাসূলুল্লাহর সুন্নত। রাসূলুল্লাহর সুন্নত থেকে সরে রাসূলুল্লাহ একবার গোস্ত-রুটির ওলিমা করেছেন। আল্লাহ কি শান হায় কে উসি মে উনকো আজিয়াত পোহচি। উনি নিজের সুন্নতের খেলাফ করার কারণে ওনার কি হয়েছে- উনি কষ্ট পেয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কষ্ট এসেছে ওনার প্রতি। কি করার কারণে- নিজের মা’মুলের বিপরীত যাওয়ার কারণে, সুন্নতের বিপরীত যাওয়ার কারণে।

তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সুন্নত কি সুন্নত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো খেজুর দিয়ে বিবাহতে খেজুর বিতরণ করেছেন তো সেটাও সুন্নত, গোস্ত রুটি ওলিমা করেছেন সেটাও কি- সুন্নত। আপনি বলেন যে, রাসুলুল্লাহ নিজের সুন্নতের পরিপন্থী কাজ করেছেন। এবং সে কারণে শাস্তিও হয়েছে, কষ্ট হয়েছে।”

এখন আমরা মাওলানা সাদ সাহেবের সেই বয়ানটি শুনি, এখানে তিনি বলেছেনঃ

“বিয়েতে অপচয় থেকে বাঁচো। যত অপচয় হবে কত কষ্ট হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সব বিয়েতে কখনো পনির খাইয়েছিলেন, কখনো খেজুর বন্টন করেছেন, কখনো খুরমা বিলি করেছেন। বলেছেন, খাও তোমাদের আম্মাজানের ওলিমা।

আজ যদি কেউ ওলিমায় খুরমা খাওয়ায় তাহলে কেউ ওলিমা মানবে না। কেউ ওটাকে ওলিমা মানবে না। কিন্তু এটাও সুন্নতের মধ্যে আছে। এক বিয়ে নয়, সব বিয়ে এমনই ছিল। শুধু হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ব্যতীত, যেটাতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটির ব্যবস্থা করেছিলেন। হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এটা নিয়ে গর্ব করতেন যে, আমার বিয়েতে গোস্ত-রুটির ব্যবস্থা হয়েছিল।

আল্লাহর কুদরত, যে বিয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের অভ্যাস থেকে সরেছে, সেই বিয়েতেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। আশ্চর্যের কথা যে, যে বিয়ে নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের অভ্যাস থেকে সরেছে, সেটাতেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। এটা চিন্তা করার কথা।

আমরা চিন্তা করি যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির ওলিমা করার কারণে এসে বসে থাকা লোকদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে থাকে, তাহলে আমরা খেয়াল করি, আমরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির সুন্নত থেকে কত দূরে চলে গেছি। এখন কষ্টের, ধার করার, পেরেশানির, সুদের, আর ঋণে ডুবে যাওয়ার, বিয়েকে স্থগিত করে রাখার- কত ধরনের কষ্ট আসবে।”

মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচারের তাহকীক শুরু করার পূর্বে আমরা কয়েকটি জিনিস খেয়াল করিঃ

সাদ সাহেবের এই পুরো বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে- বিয়েতে অপচয় না করা। সেটা তিনি তার বয়ানের প্রথমেই বলেছেন।

বর্তমান যুগে বিয়েতে অতিরিক্ত খরচ হয় বা অপচয় হয়। বিশেষ করে খানাপিনার লাইনে অনেক বেশি অপচয় হয়। এটাকে দূর করার জন্য তিনি তাঁর বয়ানের দ্বারা আমাদেরকে মেসেজ দিয়েছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত সাধারন বস্তুর দ্বারা ওলিমা হয়ে যেত। আর উদাহরণ হিসেবে বলেছেন যে, খেজুর, পনির, খুরমা ইত্যাদি অর্থাৎ সাধারণ বস্তু দ্বারা ওলিমা হয়ে যেত।

এখন আমরা এটার স্বপক্ষে দলীল দেখবঃ

ইসলামিয়া কুতুবখানা কর্তৃক প্রকাশিত “মিশকাতুল মাসাবীহ” গ্রন্থের চতুর্থ খন্ডের ৩৮৩ নং পৃষ্ঠার ২৯৬৩ নং হাদিসে লেখা আছেঃ

“হযরত আয়েশা রাযিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “স্বল্প খরচের বিবাহ সর্বাপেক্ষা বরকতময়।”

আর এ কারণেই মাওলানা সাদ সাহেব বিয়েতে অতিরিক্ত খরচ বা অপচয় থেকে বিরত থাকতে বলেছেন।

এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “বুখারী শরীফ” এর অষ্টম খন্ড, অনুচ্ছেদের নাম “একটি ছাগলের চেয়ে কম কিছুর দ্বারা ওলিমা করা”, হাদিস নং ৪৭৯৪ এ দেখতে পাইঃ

“হযরত সাফিয়া বিনতে শায়বা রাযিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন এক স্ত্রীর শাদীতে দুই মুদ (চার সের) পরিমান যব দ্বারা ওলিমার ব্যবস্থা করেন।”

এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “সুনানু ইবনে মাজাহ” কিতাবের দ্বিতীয় খন্ড, অনুচ্ছেদের নাম “ওলিমা প্রসঙ্গে”, হাদিস নং ১৯১০ এ আমরা দেখতে পাইঃ

হযরত আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ

“আমি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ওলিমায় উপস্থিত ছিলাম। এতে না গোস্ত ছিল, না রুটি।”

এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “সুনানু ইবনে মাজাহ” কিতাবের দ্বিতীয় খন্ড, অনুচ্ছেদের নাম “ওলিমা প্রসঙ্গে” হাদিস নং ১৯০৯ এ আমরা দেখতে পাইঃ

“হযরত আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাযিআল্লাহু তাআলা আনহা এর বিয়েতে ছাতু ও খুরমা দিয়ে ওলিমা করেছিলেন।”

এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “বুখারী শরীফ” এর অষ্টম খন্ডের হাদিস নং ৪৭৯০ এ আমরা দেখতে পাই যে,

“হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শাদী করেন, তখন ওলিমা করেন। কিন্তু জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহার শাদীর সময় যে পরিমাণ ওলিমার ব্যবস্থা করেছিলেন, তা অন্য কারো বেলায় করেননি। সেই ওলিমা ছিল একটা ছাগল দিয়ে।”

এখন আরেকটি হাদিস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “সুনানু ইবনে মাজাহ” কিতাবের দ্বিতীয় খন্ড, অনুচ্ছেদের নাম “ওলিমা প্রসঙ্গে” হাদিস নং ১৯১২ এ আমরা দেখতে পাইঃ

“হযরত সাহল ইবনে সাদ সায়িদী রাযিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু উসায়দ সায়িদী তাঁর বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেন। এরপর কণে নিজেই তাদের খিদমতের কাজ সম্পন্ন করেন। তিনি (কণে) বলেনঃ তুমি কি জানো; আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পান করিয়েছিলাম? তিনি নিজেই বললেনঃ আমি রাতের কিছু শুকনা খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকাল বেলা আমি এগুলো নিংড়িয়ে তাঁকে পান করিয়েছিলাম।”

উপরোক্ত হাদিসগুলো থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারিঃ

১। যে বিয়েতে খরচ কম সেই বিয়ে সর্বাপেক্ষা বরকতময়। এজন্য মাওলানা সাদ বিয়েতে অতিরিক্ত খরচ বা অপচয় থেকে বিরত থাকতে বলেছেন।

২। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা সাধারণত গোস্ত-মুরগি ছাড়া সাধারণ বস্তু তথা জব, খুরমা, ছাতু ইত্যাদি দ্বারা হয়ে যেত। শুধু জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় গোস্ত-রুটির ইন্তেজাম করা হয়েছিল।

৩। আবু উসায়দ সাঈদী রাযিআল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী, তিনিও তাঁর ওলিমা খেজুর দ্বারা করেছেন। তার মানে, শুধু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বরং সাহাবীর ওলিমাও গোস্ত-মুরগি ছাড়া সাধারণ কোন বস্তু দ্বারা হয়েছে। আর সাদ সাহেবের বক্তব্য এই হাদিসগুলোর বক্তব্যের অনুরুপ বা সমার্থক।

এখন আমরা আরেকটি জিনিস লক্ষ্য করিঃ

সাদ সাহেব বলেছিলেন যে, জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহা-এর ওলিমায় যারা এসেছিলেন তাদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছিল। এই ঘটনাটি কোরআনেও আছে আর হাদীসের কিতাবেও আছে।

হায়াতুস সাহাবা চতুর্থ খন্ড ১৮০-১৮১ নং পৃষ্ঠায় আমরা দেখতে পাইঃ

“হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করলেন, তখন আমাদিগকে এই উপলক্ষে রুটি-গোস্ত খাওয়াইলেন। খাওয়ার পর লোকজন বাহির হইয়া আসিলে কিছু লোক ঘরের ভিতর বসিয়া আলাপ করিতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া আসিলেন। আমিও তার পিছন পিছন চলিলাম। তিনি তাহার অন্যান্য বিবিগনের একজনের ঘরে যাইয়া তাহাদিগকে সালাম করিতে লাগিলেন। আর তাহারাও জিজ্ঞাসা করিলেন, “ইয়া রাসুলাল্লাহ, আপনার পরিবারকে কেমন পাইলেন?” অতঃপর আমার স্মরণ নাই, আমিই তাহাকে খবর দিলাম, অথবা আর কেহ খবর দিল যে, লোকজন ঘর হইতে বাহির হইয়া গিয়াছে। অতএব, তিনি যাইয়া ঘরে প্রবেশ করিলেন। আমিও তাহার সহিত ঘরে প্রবেশ করিতে উদ্যত হইলে তিনি আমার ও তাহার মাঝে পর্দা ফেলিয়ে দিলেন। তারপর পর্দা সম্পর্কে আয়াত নাজিল হইল এবং লোকদিগকে আল্লাহ তাআলা যাহা নসিহত করিবার তাহা করিলেন।”

উক্ত আয়াতটি হল সূরা আহযাবের আয়াত ৫৩। আয়াতের অর্থঃ

“হে মুমিনগণ, তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করিও না। কিন্তু যখন তোমাদিগকে আহারের জন্য অনুমতি দেওয়া হয়, তখনও এরুপে প্রবেশ হওয়া আবশ্যক যে, খাদ্য তৈয়ারীর প্রতীক্ষায় না থাকিতে হয়। অবশ্য যখন তোমাদিগকে খাওয়ার জন্য ডাকা হইবে, তখন প্রবেশ করিও। অতঃপর যখন আহার সমাপ্ত করো, তখন উঠিয়া চলিয়া যাইও এবং কথোপকথনে লিপ্ত হইয়া বসিয়া থাকিও না। ইহা নবীর পক্ষে কষ্টকর হইয়া থাকে কিন্তু তিনি তোমাদের খাতির করেন তাই কিছু বলেন না। আর আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলিতে লজ্জাবোধ করেন না।”

এখান থেকে আমরা বুঝলাম যে, জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় যারা এসেছিলেন, তাদের মধ্যে থেকে কিছু সাহাবী খাওয়ার পরেও বসেছিলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চলে যাওয়ার অপেক্ষায় ছিলেন। এই অপেক্ষায় থাকার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছিল। আর মাওলানা সাদ সাহেবও তার বয়ানে এই কথাই বলেছেন।

এখন আরেকটি বিষয় খেয়াল করিঃ

মাওলানা সাদ অপচয় থেকে বেঁচে থাকার জন্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গোস্ত মুরগি ছাড়া কত সাধারন জিনিস দিয়ে ওলিমা হয়ে যেত সেটা তুলে ধরেছেন। কিন্তু বর্তমান যুগের সর্ব সাধারন মুসলমানদের জন্য তিনি খেজুর খুরমা ইত্যাদি দিয়ে ওলিমা করতে বলেন নাই। বরং বলেছেন এক খানা বা এক আইটেম দিয়ে ওলিমা করতে।

মাওলানা সাদ সাহেবের উপরোক্ত বয়ানের শেষ অংশ শুনি। এখানে তিনি বলেছেনঃ

“ওলিমা করো, অবশ্যই করো। ওলিমা করো, আগ্রহের সাথে করো। কিন্তু একটা সুন্নত ওলিমার এই যে, “এক খানা” হয়। ওলিমায় “এক খানা” হওয়া চাই।”

মাওলানা সাদ সাহেব এখানে বলেছেন যে, ওলিমায় “এক খানা” বা “এক আইটেম” হওয়া চাই। মানে হলো, হয় গরুর গোস্ত বা ছাগলের গোস্ত বা মুরগির গোস্ত বা মাছ। ওলিমায় যাতে বিভিন্ন রকমের খাবার বা বিভিন্ন আইটেম না হয়।

এখন আমরা এর স্বপক্ষে দলীল দেখি। হায়াতুস সাহাবা তৃতীয় খন্ডের ৩১৪ নং পৃষ্ঠায় লেখা আছেঃ

“আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু তাআলা আনহুকে এক ওলিমাতে দাওয়াত দেওয়া হলো। তিনি সেখানে গেলেন এবং আমিও তার সাথে গেলাম। সেখানে তিনি রং-বেরঙের খানা দেখে বললেন,

“তোমাদের কি জানা নাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খানা খেলে রাতে খেতেন না এবং রাতে খেলে দুপুরে খেতেন না”

এখান থেকে আমরা জানলাম যে, হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু তাআলা আনহু ওলিমায় বিভিন্ন রং-বেরঙের বা বিভিন্ন আইটেমের খানা পছন্দ করেন নাই। আর মাওলানা সাদ সাহেবও তার বয়ানে এটাই বলেছেন। তবে মাওলানা সাদ সাহেব ওলিমায় “এক খানা” বা “এক আইটেম” এর কথা বলেছেন। কিন্তু এই “এক খানা” বা “এক আইটেম” এর কোন পরিমাণ নির্ধারণ করেন নাই।

এখন কেউ যদি গরুর গোস্ত দিয়ে বিশাল ওলিমার ব্যবস্থা করতে চায়, তাহলে সে চাইলে ১০টি, ২০টি এমনকি ১০০টি গরু জবাই করেও ওলিমা করতে পারে। মাওলানা সাদ সাহেব কোন নিষেধাজ্ঞা দেন নাই। শুধু বলেছেন যাতে অপচয় না হয়।

এখন আমরা প্রথম অপবাদটির তাহকিক জেনে নেই যে, মাওলানা সাদ সাহেব নাকি দাবি করেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেজুর দিয়ে ওলিমা করেছেনঃ

উপরের আলোচনায় আমরা জানলাম যে, মাওলানা সাদ সাহেবের বয়ানে আমরা শুনলাম যে, তিনি বলেছেন যে,

“নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পনির, কখনো খেজুর, কখনো খুরমা দিয়ে ওলিমা করেছেন।”

অথচ প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি দাবি করেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেজুর দিয়ে ওলিমা করেছেন।

এখান থেকে প্রমাণ হয় যে, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই কথাটি যে প্রচার করা হয়েছে, সেটা স্পষ্ট মিথ্যা অপবাদ।

এখন আমরা দ্বিতীয় অপবাদটির তাহকিক জেনে নেই যে, মাওলনা সাদ সাহেব নাকি বলেছেন যে, গোস্ত রুটি দিয়ে ওলিমা করলে সেটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধীঃ

আমরা মাওলানা সাদ সাহেবের বয়ানে শুনলাম যে, তিনি বলেছেন,

“জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহার বিয়েতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটির ব্যবস্থা করেছিলেন।”

আর আমরা সবাই জানি যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এখান থেকে প্রমাণ হয় যে, মাওলানা সাদ সাহেব গোস্ত-রুটিকেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলেছেন। তারপরে তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে,

“তাহলে আমরা খেয়াল করি, আমরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির সুন্নত থেকে কত দূরে চলে গেছি।”

এখানেও মাওলানা সাদ সাহেব স্পষ্ট করেই বলেছেন যে, গোস্ত-রুটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমার সুন্নত। 

তবে তিনি এখানে যা বলেছেন সেটা হলো- গোস্ত-রুটি হচ্ছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট ক্ষেত্রের সুন্নত। আর গোস্ত-রুটি ছাড়া সাধারণ বস্তু দ্বারা ওলিমা করা হচ্ছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের সুন্নত বা সবসময়ের মা’মুল। আর এই কথাটির প্রমাণ আমরা ইতোপূর্বে হাদিসের কিতাব থেকে পেয়েছি।

তাহলে বোঝা গেল, মাওলানা সাদ সাহেব গোস্ত-রুটিকেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমার সুন্নত বলেছেন। কিন্তু তিনি তার পুরো বয়ানের কোথাও- গোস্ত রুটি দিয়ে ওলিমা করলে সেটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী বা পরিপন্থী হবে- এমন কোন কথা বলেন নাই। তাই প্রমাণ হয় যে, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই প্রচারটি হচ্ছে মিথ্যা অপবাদ।

এখন আমরা তৃতীয় অপবাদটির তাহকিক করি যে, মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহা এর বিয়েতে নিজের সুন্নত পরিপন্থী কাজ করেছেন এবং সে কারণে শাস্তিও হয়েছেঃ

আমরা ইতোমধ্যেই জেনেছি যে, মাওলানা সাদ সাহেব ওলিমায় গোস্ত-রুটিকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিপন্থী বলেন নাই। বরং গোস্ত-রুটিকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলেছেন।

হযরত জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহা এর বিয়েতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারনে কষ্ট পেয়েছিলেন সেটাও আমরা আলোচনা করেছি। কারণটি ছিল, ঐ ওলিমায় আসা কিছু সাহাবী খাওয়ার পরেও বসেছিলেন। আর এ কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষায় থাকতে হয়েছিল। এই অপেক্ষার কারণেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছিল।

এটা মাওলানা সাদ সাহেব তার বয়ানে বলেছেন। আর এটার দলিল হায়াতুস সাহাবা কিতাবেও আছে। মাওলানা সাদ সাহেবের বয়ান আর কিতাবের দলিল থেকে আমরা জানতে পারি যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়েতে কষ্ট হয়েছিল। অথচ প্রচার করা হলো যে, মাওলনা সাদ সাহেব নাকি বলেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি এই বিয়েতে শাস্তি হয়েছে।

মাওলানা সাদ তার বয়ানের কোথাও “শাস্তি” শব্দ উল্লেখই করেন নাই।

এখান থেকে প্রমাণ হয় যে, প্রচারকারী নিজের পক্ষ থেকে “শাস্তি” শব্দ যুক্ত করে মাওলানা সাদ সাহেবের নামে চালিয়ে দিয়েছেন। তাই এটা হচ্ছে মাওলানা সাদ সাহেবের নামে আরেকটি মিথ্যা অপবাদ।

আরেকটি বিষয় হচ্ছে, মাওলানা সাদ সাহেব তাঁর বয়ানে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটি ওলিমায় যারা এসেছিল, তাদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে।

অথচ মাওলানা সাদ সাহেবের নামে প্রচার করা হয়েছে যে, তিনি নাকি বলেছেন যে, গোস্ত- রুটির ইন্তেজাম করার কারণে অর্থাৎ নিজের সুন্নতের খেলাফ যাওয়ার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, মাওলানা সাদ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হওয়ার কারণ বলেছেন একটা, আর প্রচারকারী তার নামে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট পাওয়ার কারণ বলেছেন আরেকটা।

তাই প্রমাণ হয় যে, এটা হচ্ছে মাওলানা সাদ সাহেবের নামে আরেকটা মিথ্যা অপবাদ।

যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন

নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ

ট্যাগ allahma norul islam olipuri saheballama norul islam olipuri saheb 2018allama olipuri new bangla waz 2018hazrat jijainabmaolana olipori shahebmaulana saadmaulana saad sahabmaulana saad sahab ka bayan videomaulana saad sahab video bayanmaulana saad sahab video bayan 8maulana saad sahab video bayan downloadmolana saadmufti delwar hossainnorol islam olipuri 2018norul islam olipuri 2018norul islam olipuri shaheb new waz 2018olipuri saheb new bangla wazrasulullahঅলিমাআল্লামা নরুল ইসলাম ওলিপুরী নিউ ওয়াজআল্লামা নরুল ইসলাম ওলীপূরী ২০১৮ওলিমাওয়ালিমাকষ্টখেজুরগোমরাহগোমরাহিগোস্তজাকির নায়েক /ওলিপুরিজায়নাবজয়নাবতাবলীগ জামাতনরুল ইসলাম ওলিপুরি সাহেব নিউ ওয়াজ ২০১৮নরুল ইসলাম ওলিপুরীনরুল ইসলাম ওলিপুরী সিলেটবাহাস ২০১৮বুলন্দসরমাওলানা সাদমাওলানা সাদ সাহেবমুফতিমুফতি আব্দুল মালেকরাসুলুল্লাহরুটিশাস্তিশাস্থিসাদসাদপন্থীসাহেব
সংশোধনী ইতিহাস

প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।

স্বচ্ছতা

খুঁজুন

↑↓ টাইপ করুন · ↑↓ দিয়ে চলুন · Enter দিয়ে খুলুন · Esc দিয়ে বন্ধ Pagefind · Tahqiq