“টঙ্গি মাঠের সংঘর্ষ” নিয়ে আলমি শুরার মিথ্যা অপবাদ
২০১৮ সালের পহেলা ডিসেম্বর টঙ্গীর সংঘর্ষ নিয়ে আলমী শুরাগণ সংবাদ সম্মেলন করে কয়েকটি জিনিস প্রচার করেছেন ১। ডিসেম্বরের ১ তারিখে সংঘর্ষের দিন আলমী শুরার অনুসারীগণ টঙ্গী মাঠে কাজে রত…
“টঙ্গি মাঠের সংঘর্ষ” নিয়ে আলমি শুরার মিথ্যা অপবাদ
২০১৮ সালের পহেলা ডিসেম্বর টঙ্গীর সংঘর্ষ নিয়ে আলমী শুরাগণ সংবাদ সম্মেলন করে কয়েকটি জিনিস প্রচার করেছেন ১। ডিসেম্বরের ১ তারিখে সংঘর্ষের দিন আলমী শুরার অনুসারীগণ টঙ্গী মাঠে কাজে রত…
৩ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
২০১৮ সালের পহেলা ডিসেম্বর টঙ্গীর সংঘর্ষ নিয়ে আলমী শুরাগণ সংবাদ সম্মেলন করে কয়েকটি জিনিস প্রচার করেছেন
১। ডিসেম্বরের ১ তারিখে সংঘর্ষের দিন আলমী শুরার অনুসারীগণ টঙ্গী মাঠে কাজে রত ছিল।
২। আলমী শুরার অনুসারীগণ সেদিন নিরস্ত্র অবস্থায় ছিলেন অর্থাৎ তাদের সাথে কোন প্রকার লাঠি, বাঁশ, ইট-পাটকেল কিছুই ছিলনা।
৩। নিজামুদ্দিন অনুসারীগণ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র, ইটপাটকেল নিয়ে আলমী শুরার অনুসারীদের উপর ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ প্রথমে আক্রমণ নিজামুদ্দিন অনুসারীগণ করেন এবং নিজামুদ্দিন অনুসারীগণই সংঘর্ষের সূত্রপাত ঘটান।
৪। সংঘর্ষের দিন যেসব নাবালেগ মাদ্রাসার ছাত্র টঙ্গী ময়দানে ছিল তারা সবাই টঙ্গী মাঠের ভিতরে অবস্থিত মাদ্রাসার ছাত্র। তারা সবসময় সেখানে পড়াশোনা করে, বাইরে থেকে কেউ প্রবেশ করেনি।
এই সংবাদ সম্মেলনের ব্যাপারে আলমী শুরার পক্ষের সংবাদপত্র ourislam24.com এ ২০১৮ সালের ডিসেম্বরের ২ তারিখে প্রকাশিত হয়েছে।
এখন আমরা এই সংবাদ সম্মেলন থেকে উক্ত প্রচারগুলো শুনিঃ




সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাকরাইল মসজিদের ইমাম ও শুরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, জামিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস, জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যঃ
প্রিয় সাংবাদিক ভাইয়েরা! আপনারা অবগত আছেন, গতকাল টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদরাসার ছাত্রদের উপর অত্যন্ত নির্মমও বর্বরোচিতভাবে সন্ত্রাসী হামলা হয়েছে।
আপনারা জানেন আগামী ১৮,১৯ ও ২০ জানুয়ারি ২০১৮ ইজতেমার ১ম পর্ব অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ইজতেমাকে কামিয়াব করার জন্য দীর্ঘদিন ধরে মাঠে প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এ কাজে বিভিন্ন কারণে বিলম্ব হয়েছে।
ফলে তাবলীগের সাথী ও ঢাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তিন দিনের জামায়াত করে মাঠে কাজে রত ছিল। এমতাবস্থায় নিজামুদ্দিনের মাওলানা সাদপন্থী বাংলাদেশের ওয়াসিফুল ইসলাম ও নাসিমগং এর অনুসারীরা নিরস্ত্র নিরীহ তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্র-ওলামায়ে কেরামের উপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র, ইট-পাটকেল নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
প্রকাশ থাকে যে, বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ কিছু মাদ্রাসার শিশু ছাত্রদের চিত্র দেখানো হয়েছে। তারা টঙ্গী মাঠের ভিতরে অবস্থিত মাদ্রাসার ছাত্র। তারা সার্বক্ষণিক সেখানে পড়াশোনা করে। বাইরে থেকে কেউ প্রবেশ করেনি।
খবরের লিংকঃ
ইজতেমায় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি দাবি, ৬ দফা ঘোষণা
এখন আমরা আলমী শুরার আরেকজন অনুসারী থেকেও একই রকম বক্তব্য শুনি। এখানেও প্রচার করা হয়েছে আলমী শুরার অনুসারীগণ টঙ্গী মাঠে ইজতেমার প্রস্তুতি মূলক কাজ করছিলেন। আর নিজামুদ্দিনের অনুসারীগণ তাদের উপর অতর্কিতভাবে অর্থাৎ হঠাৎ করে হামলা শুরু করে। প্রচারে বলা হয়েছে আলমী শুরার অনুসারীগণ কোন হামলা বা আক্রমণ করে নাই বরং তারা মাঠে বিভিন্ন কাজ যেমন প্যান্ডেলের কাজ, খুঁটির কাজ ইত্যাদি করছিল। আর নিজামুদ্দিন অনুসারীগণ হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে অর্থাৎ নিজামুদ্দিন অনুসারীগণই প্রথমে আক্রমণ করে। এখন আমরা এই প্রচারটি শুনিঃ
এখন আমরা এই প্রচারগুলোর তাহকিক বিস্তারিতভাবে জেনে নেইঃ
ইজতেমার টঙ্গী ময়দান বাংলাদেশের সম্পত্তি। বাংলাদেশ সরকার এটা তাবলীগ জামাতকে ব্যবহার করতে দেয়। কিন্তু এটা আলমি শুরাগনের নিজস্ব সম্পত্তি নয়। এটা ব্যবহারের অধিকার উভয়পক্ষেরই আছে। ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর তারিখ পর্যন্ত নিজামুদ্দিন অনুসারীগণের ৫ দিনের জোড় পূর্ব থেকেই নির্ধারিত ছিল। আর ৭ ডিসেম্বর থেকে আলমী শুরার অনুসারীগণের ৫ দিনের জোড় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আলমী শুরার অনুসারীগণ ৩০ নভেম্বরের অনেক আগে থেকেই টঙ্গী মাঠ দখল করে রাখে যাতে নিজামুদ্দিন অনুসারীগণ টঙ্গী মাঠে তাদের জোড় করতে না পারে।
যেহেতু সংঘর্ষের দিন টঙ্গী মাঠে আলমী শুরার অনুসারীগণের কোন জোড় ছিল না তাই সেদিন মাঠ দখল করে রাখা ও নিজামুদ্দিন অনুসারীদেরকে মাঠে প্রবেশ করতে না দেওয়া হচ্ছে জুলুম। যদি নিজামুদ্দিন অনুসারীদেরকে বাধা দেওয়ার প্রয়োজন হতো তাহলে বাংলাদেশ সরকারের প্রশাসনের অধিকার আছে বাধা দেওয়ার। কিন্তু আলমী শুরার অনুসারীদের তো এই অধিকার নাই যে তারা এরকম অনৈতিক বাধা প্রদান করবে। আলমী শুরার অনুসারীগণ ৩০ নভেম্বরের অনেক আগে থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজামুদ্দিন অনুসারীগণের নামে বিভিন্ন প্রকার মিথ্যা প্রচার, উস্কানিমূলক বক্তব্য, হত্যা, খুন-খারাবি করার হুমকি ধমকি দিয়ে আসছিল। এখন আমরা এটার দলিল দেখিঃ
২০১৮ সালের ১০ সেপ্টেম্বর তারিখে আলমী শুরার একজন অনুসারী সামাজিক গণমাধ্যমে মিথ্যা প্রচার চালায় যেঃ

গোমরাহ সাদপন্থি এতায়াতী গ্রুপ কাফের। ওদের স্ত্রী তালাক হয়ে গেছে। যদি ওরা তওবাহ করে ফিরে না আসে, ইসলামী শরীয়ত ওদেরকে হত্যার নির্দেশ দিয়েছে। ওরা তাওবাহ করে ঈমান দোহরালেও ওদেরকে দেশান্তর করার নির্দেশ দিয়েছে।
আর একজন অনুসারী নভেম্বরের ২৪ তারিখে সামাজিক গণমাধ্যমে পোস্ট করেঃ

হাতাহাতিরা নাকি ৩০শে নভেম্বর থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে নাকি ৫ দিন ব্যাপী জোড়ের ডাক দিয়েছে। ইন শা আল্লাহ শুধু আসুক টঙ্গীর মাঠে। একেবারে কুরবানী দিয়া হালামু কইলাম।
নভেম্বরের ২৫ তারিখে আলমী শূরার আরেকজন অনুসারী অপপ্রচার চালায়ঃ



সাদপন্থিদের আস্তানা ভেঙ্গে দাও, উড়িয়ে দাও। এই স্লোগান দিয়ে আজ টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ দখলে যাচ্ছে মুফতী আমিনী (রহ:) এর সৈনিকেরা…….
…..সাদপন্থিদের থাবা থেকে বিশ্ব ইজতেমার মাঠ রক্ষা করতে দৈনিক পাহারা দিচ্ছে ১৫ হাজার কওমি ছাত্র জনতা।
আরেকজন আলমী শুরার অনুসারী ২৮ নভেম্বর পোস্ট করেনঃ

যদি এতায়াতীরা ময়দানে ঢোকার চেষ্টা করে তাহলে বুঝতে হবে তাদের কপালে শনি আছে।
নিউজ নারায়ণগঞ্জে প্রকাশিত হয় আরেকজন আলমী শুরার অনুসারীর মিথ্যা প্রচার ও হত্যাযজ্ঞের হুমকিঃ

নারায়ণগঞ্জের সাদপন্থিরা মাস্তান। ইজতেমা হলে রক্তের বন্যা।

মূলত সাদ এখন মুরতাদ হয়ে গেছে। তার কোন ঈমান নাই।
নয়াদিগন্তে ২০১৮ সালের নভেম্বরের ৩ তারিখে তাদের হুমকি প্রকাশিত হয়ঃ

রক্তের বন্যা বইবেঃ হেফাজতের হুমকি।
আলমী শুরার অনুসারীরা নিজেদের সংখ্যাধিক্য ও ক্ষমতার উপর গর্ব করে অনেক অহংকারমূলক বক্তব্য দেয়। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। এখন আমরা এটার দলিল শুনিঃ
এখন আমরা আরেকটি দলিল শুনিঃ
যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলীগের মধ্যে কোন প্রকার হুমকি-ধমকি, হত্যা করা, রক্তাক্ত করার কোন বয়ান নাই। কেউ কখনো তাবলীগের মধ্যে এরকম বয়ান কোথাও শুনেও নাই। কিন্তু যেহেতু আলমি শুরাগণ তাবলীগ থেকে বের হয়ে গিয়েছে তাই তারা দলিল-প্রমাণ বিহীন মিথ্যা অপবাদ, ফিতনা-ফাসাদের হুমকি, সরকার ও প্রশাসন অচল করে দেওয়ার হুমকি, ইজতেমা মাঠ ঘেরাও করার হুমকি সহ সকল প্রকার উগ্রবাদী বক্তব্য তাদের বয়ানে অন্তর্ভুক্ত করেছে, যা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে তারা যুগ যুগ ধরে চলে আসা চিরাচরিত তাবলীগের মধ্যে নাই বরং তাবলীগের নামে নতুন কোন উগ্রবাদী জামাত চালু করেছে। এখন আমরা এটার স্বপক্ষে আলমী শুরার বয়ান শুনিঃ
এখন আমরা টঙ্গীর সংঘর্ষের দিন অর্থাৎ ২০১৮ সালের ১ ডিসেম্বর যা ঘটেছিল তার দলিল ভিত্তিক চিত্র দেখব। আর এটাও দেখব যে টঙ্গীর সংঘর্ষের জন্য কারা দায়ী আর কারা সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছেঃ
১ ডিসেম্বর নিজামুদ্দিন অনুসারীগণ তাদের পূর্ব নির্ধারিত ৫ দিনের জোড় করার জন্য ফজরের পর থেকেই টঙ্গী মাঠের উদ্দেশ্যে আসতে থাকে। এ সময় তাদের হাতে কোন লাঠি বাঁশ বা অন্য কোন অস্ত্র ছিল না। সম্পূর্ণ খালি হাতেই তারা টঙ্গী মাঠে আসতে থাকে। এখন আমরা এটা স্বপক্ষে দলীল দেখিঃ
শুধু তাই নয়, তারা আল্লাহর জিকির করতে করতে টঙ্গী মাঠের দিকে আসতে থাকে। এটার দলিল দেখিঃ
এখান থেকে আমরা প্রমাণ পেলাম যে, ১ ডিসেম্বর নিজামুদ্দিন অনুসারীগণ সম্পূর্ণ খালি হাতে, কোন প্রকার লাঠি, বাঁশ বা অন্য কোন অস্ত্র ছাড়াই টঙ্গী ময়দানের দিকে জিকির করতে করতে আসতে থাকে। নিজামুদ্দিন অনুসারীগণ ময়দানে এসে দেখে যে টঙ্গি মাঠের সমস্ত গেট আলমী শুরার অনুসারীরা বন্ধ করে রেখেছে যাতে নিজামুদ্দিন অনুসারীগণ তিন চিল্লার জোড় করতে না পারে। অগত্যা তারা মাঠের চারপাশে রাস্তায় বসে পড়ে। রাস্তায় বসে তারা দোয়া, কান্নাকাটি, জিকির, তালিম, ঈমানী মুজাকারা দ্বীনের বয়ান করতে থাকে। রাস্তায় অবস্থানকালেও তারা রাস্তার একপাশ খালি রাখে যাতে যানবাহন চলাচলে কোনো অসুবিধা না হয়। লক্ষনীয় বিষয় হচ্ছে, টঙ্গী মাঠের চারপাশে রাস্তায় অবস্থানকালেও তাদের কাছে কোন প্রকার লাঠি, বাঁশ বা অন্য কোন অস্ত্র ছিল না। আমায় এখন এটার প্রমাণ দেখিঃ
এখানে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে, নিজামুদ্দিন অনুসারীগণ কোন প্রকার লাঠি, বাঁশ বা অন্য কোন অস্ত্র ছাড়াই টঙ্গী মাঠের চারপাশে অবস্থান করতে থাকে। রাস্তায় অবস্থানকালে তারা বিভিন্ন জিকির ও আমল করতে থাকে। কিন্তু আলমি শুরা অনুসারীগণ ময়দানের গেটের ভেতর থেকে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলে রক্তপাত ঘটানোর আহ্বান জানাতে থাকে। তারপরেও নিজামুদ্দিন অনুসারীগণ সবর এখতিয়ার করে ও চুপ থাকে।
আলমী শুরার অনুসারীগণ যে শুধু নিজামুদ্দিন অনুসারীগণদের রক্তাক্ত করার ও হত্যা করার হুমকি দিয়েছে তাই নয় বরং তারা এই খুন-খারাবি করার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য টঙ্গী ময়দানের ভিতরে এবং টঙ্গী ময়দানের প্রতিটি গেটে লাঠি, বাঁশ ও অন্যান্য অস্ত্র নিয়ে নিরস্ত্র নিজামুদ্দিন অনুসারীদেরকে হত্যা ও রক্তাক্ত করার জন্য পূর্ণরূপে প্রস্তুত থাকে। আমরা এখন এটার প্রমাণ দেখিঃ
এখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে, আলমী শুরার অনুসারীগণ টঙ্গী মাঠের ভিতরে ও টঙ্গী মাঠের প্রতিটি গেটে লাঠি, বাঁশ ও বিভিন্ন অস্ত্র নিয়ে মারামারি করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রেখেছিল। অপরদিকে নিজামুদ্দিন অনুসারীগণ কোন প্রকার অস্ত্র ছাড়া সম্পূর্ণ খালি হাতে মাঠের চারপাশে রাস্তায় অবস্থান করছিল। আলমী শুরার অনুসারীগণ মাঠের ভিতর থেকে মারামারি করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছিল। কখনো বা লাঠি দেখাচ্ছিলো। কিন্তু তাতেও তারা নিজামুদ্দিন অনুসারীদেরকে উত্তেজিত করতে পারছিল না বরং নিজামুদ্দিন অনুসারীগণ সবরের সাথে চুপ ছিল। কিন্তু যেহেতু আলমী শুরার উদ্দেশ্যই ছিল হত্যাকাণ্ড ঘটানো, মুসলমানদের রক্তের বন্যা বহানো; অপরদিকে নিজামুদ্দিন অনুসারীদের উদ্দেশ্য ছিল সবর করা ও চুপ থাকা; তখন আলমি শুরা অনুসারীগণ বুঝতে পারলো যে, এই অবস্থা চলতে থাকলে তো কোন প্রকার রক্তপাত, হত্যা বা খুন-খারাবি হবেনা। তাই আলমী শুরার অনুসারীরা ইতিহাসের কলঙ্কজনক ও ন্যাক্কারজনক টঙ্গী ইজতেমা মাঠের সংঘর্ষের সূত্রপাত ঘটালো। এই কলঙ্কজনক ইতিহাসের জন্ম দেওয়ার জন্য তারা টঙ্গী মাঠের টয়লেটের ছাদ থেকে, টঙ্গী মাঠের প্রতিটি গেট থেকে নিজামুদ্দিন অনুসারীদের উপর বৃষ্টির মত অবিরাম ইটপাটকেল, পাথর নিক্ষেপ করতে লাগলো। যার ফলে নিজামুদ্দিন অনুসারীদের অনেকেই আহত হল। এখন আমরা এটার প্রমাণ দেখিঃ
এখানে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে, আলমী শুরার অনুসারীগণই টঙ্গীর সংঘর্ষ শুরু করেছিল। এবং এই সংঘর্ষের জন্য আলমি শুরার অনুসারীগণই সম্পূর্ণরূপে দায়ী। টয়লেটের ছাদ থেকে আলমি শুরার অনুসারীদের নির্বিচার ইট-পাথর মারার কারনে নিজামুদ্দিন অনুসারীগণের অনেকেই আহত হয়। অপরদিকে বাটা গেটের ভেতর থেকেও আলমি শুরার অনুসারীগণের প্রত্যেকে লাঠিসোটা হাতে গেটের বাইরে অবস্থানরত নিজামুদ্দিন অনুসারীদের উপর ইটপাটকেল, পাথর, লাঠি ছুড়ে মারতে থাকে। এই হামলার কারণে নিজামুদ্দিন অনুসারীগণ আঘাতপ্রাপ্ত হয়ে গেটের সামনে থেকে সরে যেতে বাধ্য হয়। এটার প্রমান ভিডিও ফুটেজে দেখুন। এরকম জুলুম যখন চলছিল তখন আল্লাহর হুকুমে বাটা গেট খুলে যায় এবং নিজামুদ্দিন অনুসারীগণ গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। লক্ষনীয় বিষয় হচ্ছে, নিজামুদ্দিন অনুসারীগণ যখন গেট দিয়ে ঢুকে পড়ে তখনও তাদের হাতে কোন প্রকার লাঠি বা বাঁশ কিছুই ছিল না। অপরদিকে আলমী শুরার অনুসারীগণ যেহেতু লাঠি, বাঁশ ও অন্যান্য অস্ত্রে সুসজ্জিত ছিল, তারা তখন নিজামুদ্দিন অনুসারীদের উপর লাঠি, বাঁশ নিয়ে আক্রমণ করে। যার ফলশ্রুতিতে নিজামুদ্দিন অনুসারীগণ পুনরায় বাটা গেটের বাহিরে চলে যেতে বাধ্য হয়। আমরা এখন এটার প্রমাণ দেখিঃ
আলমী শুরার অনুসারীগণ কর্তৃক সংঘটিত এই সংঘর্ষের কারণে নিজামুদ্দিন অনুসারী দুইজন সাথী শহীদ হয়ে যান। একজন হচ্ছেন ভাই ইসমাইল মন্ডল ও আরেকজন হচ্ছেন ভাই শামসুদ্দিন বেলাল এবং উভয় পক্ষের অনেকেই আহত হন।
আলমী শুরার অনুসারীগণের এতসব হুমকি-ধমকি, মোটরসাইকেলসহ পাহারা, অস্ত্রসহ আক্রমণ, ইট পাথর মারা সত্ত্বেও আল্লাহ তাআলা নিজামুদ্দিন অনুসারীদেরকে বিজয় দান করলেন। কারণ আল্লাহ তাআলা জালিমদের পছন্দ করেন না এবং মজলুমের দোয়া ও ফেরত দেন না। যার কারণে আলমী শুরার অনুসারীগণ পুরো টঙ্গীর মাঠ নিজামুদ্দিন অনুসারীদের হাতে তুলে দেয়। যদিও আলমী শুরার অনুসারীগণ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় টঙ্গীর সংঘর্ষ সংঘটিত করেছে এবং নিজামুদ্দিন অনুসারী দুজনকে শহীদ করেছে এবং অনেককে আহত করেছে কিন্তু তারপরেও নিজামুদ্দিন অনুসারীগণ তাদের পূর্ণ নিরাপত্তার সাথে দুই পাশে মানব বেষ্টনী করে তাদেরকে টঙ্গী মাঠ থেকে বের হয়ে যেতে দিয়েছে। এখন আমরা এটার প্রমাণ দেখিঃ
এখন আমরা উপরোক্ত দলিল-প্রমাণ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে আলমি শুরাগণের পূর্বে প্রচার করা বক্তব্যের তাহকীক করব।
তাদের প্রথম প্রচার ছিল- ১ ডিসেম্বর সংঘর্ষের দিন আলমী শুরার অনুসারীগণ টঙ্গী মাঠে ইজতেমার প্রস্তুতি মূলক বিভিন্ন কাজ করছিল। এই প্রচারটি সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা স্পষ্ট দেখলাম যে, তারা সংঘর্ষের আগে মাঠে কোন কাজ করছিল না বরং লাঠি, বাঁশ ও অন্যান্য অস্ত্রে সুসজ্জিত হয়ে রক্তপাত ও হত্যাকাণ্ড ঘটানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তাই তাদের এই প্রচারটি যে মিথ্যা সেটা স্পষ্ট প্রমাণিত।
তাদের দ্বিতীয় প্রচার ছিল আলমী শুরার অনুসারীগণ সংঘর্ষের দিন নিরস্ত্র অবস্থায় ছিল অর্থাৎ তাদের সাথে কোন প্রকার লাঠি বাঁশ বা ইট-পাটকেল কিছুই ছিলনা। উপরোক্ত দলিল-প্রমাণের আলোকে এটাও স্পষ্ট প্রমাণিত যে, তাদের এই প্রচারটি ও সম্পূর্ণ মিথ্যা।
তাদের তৃতীয় প্রচার ছিল- নিজামুদ্দিন অনুসারীগণ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র, ইটপাটকেল নিয়ে আলমী শুরার অনুসারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এই প্রচারটি ও স্পষ্ট মিথ্যাচার। কারণ আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে, সংঘর্ষের দিন নিজামুদ্দিন অনুসারীগণ সম্পূর্ণ খালি হাতে ও নিরস্ত্র অবস্থায় ছিল। আমরা এটাও স্পষ্ট দেখলাম যে, আলমী শুরার অনুসারীগণই প্রথমে টয়লেটের উপর থেকে ও প্রতিটি গেটের ভেতর থেকে নিজামুদ্দিন অনুসারীদের উপর ইট-পাথর মারতে থাকে। এমনকি নিজামুদ্দিন অনুসারীগণ বাটা গেট দিয়ে খালি হাতে প্রবেশ করার সময়ও আলমী শুরার অনুসারীগণ লাঠি, বাঁশ দিয়ে আঘাত করে তাদেরকে বাটা গেটের বাইরে পাঠিয়ে দেয়। তাই এটাও প্রমাণিত যে, আলমী শুরার অনুসারীগণই সেদিন সংঘর্ষ শুরু করে এবং পুরো সংঘর্ষের জন্য একমাত্র আলমী শুরাওয়ালাগণই দায়ী।
এখন আমরা আলমী শুরার অনুসারীদের চতুর্থ প্রচার অর্থাৎ- সংঘর্ষের দিন যেসব নাবালক মাদ্রাসার ছাত্র টঙ্গী ময়দানে ছিল তারা সবাই টঙ্গী মাঠের ভিতরে অবস্থিত মাদ্রাসার ছাত্র, তারা সবসময় সেখানেই পড়াশোনা করে, বাইরে থেকে কেউ প্রবেশ করেনি- এই প্রচারটির তাহকিক জেনে নেইঃ
এই ভিডিও ক্লিপ থেকে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম যে, সংঘর্ষের দিন যেসব শিশু ও নাবালক মাদ্রাসার ছাত্ররা টঙ্গী ময়দানে ছিল তারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছে। তারা টঙ্গী মাদ্রাসার ভিতরে অবস্থিত মাদ্রাসার ছাত্র নয়। তাই প্রমাণ হয় যে, আলমী শুরার চতুর্থ প্রচার তথা নাবালেগ ও শিশু মাদ্রাসার ছাত্ররা নাকি টঙ্গী মাদ্রাসার ছাত্র তারা নাকি সব সময় সেখানে পড়াশোনা করে আর বাইরে থেকে নাকি কেউ প্রবেশ করেনি- এই প্রচারটি সম্পূর্ণ মিথ্যা।
বাঁশ, লাঠি ও অন্যান্য অস্ত্রে সুসজ্জিত আলমী শুরার অনুসারীগণের দ্বারা সংঘটিত টঙ্গীর সংঘর্ষের ফলে নিজামুদ্দিন অনুসারী দুজন সাথী শহীদ হয়ে যান এবং উভয়পক্ষের অনেকেই আহত হন। এখন আমরা নিজামুদ্দিন অনুসারী ভাই ইসমাইল মন্ডল রহমতুল্লাহি আলাইহি এর শাহাদাত বরণ করার পরের চিত্র দেখিঃ
এখন আমরা আরেকজন নিজামুদ্দিন অনুসারী ভাই শামসুদ্দিন বেলাল রহমতুল্লাহি আলাইহি এর শাহাদাত বরণ করার ঘটনা নয়া দিগন্ত পত্রিকা থেকে জেনে নেইঃ
২০১৯ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে নয়াদিগন্ত পত্রিকায় “টঙ্গীতে তাবলীগের সংঘর্ষে আরেক জনের মৃত্যু” শিরোনামে এই ঘটনাটি প্রকাশিত হয়। উক্ত পত্রিকায় লেখা হয়ঃ
টঙ্গীতে গত ১ ডিসেম্বর তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত শামসুদ্দিন বেলাল (৫৫) ইন্তেকাল করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টা ৫০ মিনিটে তিনি মারা যান। গতকাল ময়নাতদন্ত শেষে তার লাশ নোয়াখালী পৌরসভার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুবরণকারী শামসুদ্দিন বেলালের জামাতের জিম্মাদার ইঞ্জিনিয়ার শাকিল নয়া দিগন্তকে জানান, ১ ডিসেম্বর টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় শামসুদ্দিন গুরুতর আহত হন। তার মাথা, হাত ও পায়ে আঘাত করা হয়। এ ঘটনায় তার বাম হাত ভেঙে যায়। গত এক মাস ধরেই তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শামসুদ্দিন বেলাল নিজামুদ্দিনের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী তাবলীগের সাথী ছিলেন।
ইঞ্জিনিয়ার শাকিল আরো জানান, শামসুদ্দিন বেলাল নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গত ৩০ নভেম্বর নোয়াখালী থেকে আমাদের জামাতের সাথে মিরপুর ১নং সেকশনের মদিনা মসজিদে তিনি রাত কাটান। ১ ডিসেম্বর তিনি মূলধারার সাথীদের সাথে টঙ্গী ময়দানে সকাল থেকে অবস্থান করেন।
এখন আমরা টঙ্গী ইজতেমার সংঘর্ষে শহীদ ভাই ইসমাইল মন্ডলের ছেলে জাহিদের সাক্ষাৎকার শুনি। আলমী শুরার অনুসারীগণ কিভাবে নিরস্ত্র নিজামুদ্দিন অনুসারীদের উপর অস্ত্রসহ হামলা করে এবং তার পিতা এই সংঘর্ষে কিভাবে শহীদ হলেন সেটার বর্ণনা আমরা তার ছেলে জাহিদের মুখে শুনিঃ
এখন আমরা টঙ্গী সংঘর্ষের ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন এরকম কিছু সাথীর সাক্ষাৎকার শুনিঃ
ডিউটিতে থাকা পুলিশরা নিজের মুখেই বলেছেন যে, টঙ্গীর সংঘর্ষের সময় নিজামুদ্দিন অনুসারীগণ অনেক মানবতা দেখিয়েছে। আলমী শুরার অনুসারীগণ মুলধারার সাথীদেরকে যেভাবে মেরেছে সেভাবে যদি নিজামুদ্দিন অনুসারীগণ মারতো তাহলে আলমি শুরাগণ একটাকেও রাখতে পারতো না। পুলিশ আরও বলেছেন যে, যদি আলমী শুরার অনুসারীগণ উপরে উঠে ইট-পাটকেল না মারতো তাহলে একটুও গ্যাঞ্জাম হতো না। এখন আমরা পুলিশদের ধারণ করা এই জবানবন্দি শুনিঃ
এখন আমরা আরেকজন পুলিশের জবানবন্দি শুনিঃ
এখন আমরা যুগান্তর পত্রিকায় ২০১৮ সালের ডিসেম্বরের ৩ তারিখে প্রকাশিত টঙ্গী থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক সাহেবের জবানবন্দি শুনবো। এই সংবাদটিতে বলা হয়েছে যেঃ


টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার অর্থাৎ ১ ডিসেম্বর সংঘর্ষের দিন ময়দানের ভেতর থেকেই প্রথমে বাহিরে মুসল্লিদের উপর ঢিল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করেছে।
আলমী শুরার অনুসারীগণ টঙ্গী মাঠ থেকে বের হয়ে রাস্তায় নিজামুদ্দিন অনুসারী বয়স্ক ও মুরুব্বী সাথীর উপর হামলা করে। এখন আমরা এটার ভিডিও ক্লিপ দেখিঃ
নিজামুদ্দিন অনুসারীগণ যখন টঙ্গী মাঠের পাশে রাস্তায় অবস্থান করছিল তখন আমরা দেখেছিলাম যে, তারা যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে নাই। কিন্তু আলমী শুরার অনুসারীগণ সংঘর্ষের শেষে রাস্তায় এসে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। “সময়” টিভি এই ব্যাপারে খবর প্রকাশিত করে। আমরা “সময়” টিভির এই খবরটি দেখব। শুধু তাই নয়, আলমি শুরা অনুসারীগণ সে সময় রাস্তায় বাস ভাঙচুর চালায়। এই ব্যাপারে চ্যানেল আই খবর প্রচার করে। এখন আমরা দুইটি খবরই দেখে নেইঃ
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





