“নিজামুদ্দিন অনুসারীদের হক হওয়া” নিয়ে দেওবন্দের নামে আলমি শুরার মিথ্যাচার
বিসমিল্লাহির রহমানির রহিম দারুল উলুম দেওবন্দের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দারুল উলুম দেওবন্দ নাকি ফতোয়া দিয়েছে যে, মাওলানা সাদ সাহেবের পক্ষে তথা নিজামুদ্দিন মারকাজের…
“নিজামুদ্দিন অনুসারীদের হক হওয়া” নিয়ে দেওবন্দের নামে আলমি শুরার মিথ্যাচার
বিসমিল্লাহির রহমানির রহিম দারুল উলুম দেওবন্দের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দারুল উলুম দেওবন্দ নাকি ফতোয়া দিয়েছে যে, মাওলানা সাদ সাহেবের পক্ষে তথা নিজামুদ্দিন মারকাজের…
৪ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
বিসমিল্লাহির রহমানির রহিম
দারুল উলুম দেওবন্দের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দারুল উলুম দেওবন্দ নাকি ফতোয়া দিয়েছে যে, মাওলানা সাদ সাহেবের পক্ষে তথা নিজামুদ্দিন মারকাজের পক্ষে যারা আছেন তারা নাকি হক নয়। প্রথমে আমরা এই প্রচারটি শুনিঃ
“দুইভাগ হয়েছে দিল্লি নিজামুদ্দিনে। এক ভাগে সাদ সাহেব। আরেক ভাগে আহমদ লাট, ইব্রাহিম দেওলা সহ অনেক মুরুব্বি যারা তারও ওস্তাদ এবং তারও অনেক বড় মুরুব্বি। দুইভাগ হয়েছেন উনারা। উনারা দুইভাগ হওয়ার পরে কে হক, কে না হক- এটা ফায়সালার জন্য দেওবন্দে বিভিন্ন জায়গা থেকে ফতোয়া চাওয়া হয়। দারুল উলুম দেওবন্দ ফতোয়া দেয়- ঐটা হক, এটা হক নয়।”
এখন আমরা উক্ত প্রচারের তাহকিক জেনে নেই। প্রথমে আমরা দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে ২০১৭ সালের আগস্টের ৩ তারিখে প্রকাশিত ফতোয়াটি খেয়াল করি। এখানে দারুল উলুম দেওবন্দকে প্রশ্ন করা হয়েছে আর দারুল উলুম দেওবন্দ সেটার উত্তর দিয়েছে এবং তাদের ওয়েব সাইটে ফতোয়া হিসেবে প্রকাশ করেছে। প্রশ্নোত্তরটি নিম্নরূপঃ
ফতোয়ার লিংকঃ
http://www.darulifta-deoband.com/home/ur/Dawah–Tableeg/152687
প্রশ্নঃ

জবাবঃ

প্রশ্নের বঙ্গানুবাদঃ
“হযরত, নিজামুদ্দিন মারকাজের সাথে সম্পর্ক রাখনেওয়ালাদেরকে মসজিদে কাজ করতে নিষেধ করা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের বিস্তারিত জবাব চাচ্ছি।”
জবাবের বঙ্গানুবাদঃ
“বিসমিল্লাহির রাহমানির রাহিম যদি কোন জামাত তাবলীগের বয়ানে আর তাবলীগের বিষয়গুলোতে অতিরঞ্জিত করা থেকে বেঁচে থাকে পাশাপাশি মসজিদে অবস্থান কালে মসজিদের আদবের প্রতি খেয়াল রাখে, তাহলে শুধু নিজামুদ্দিন মারকাজের সাথে সম্পর্ক থাকার কারণে ঐ জামাতকে মসজিদে কাজ করতে বাধা দেওয়া সহিহ হবে না।
অতএব, এমন জামাত যারা উপরে উল্লেখিত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে, তা সত্ত্বেও যারা এই জামাতকে মসজিদে আমল করতে বাধা দেয় তাদেরকে এই কাজ থেকে বিরত থাকা উচিত। এমন কাজ করা উচিত হবে না। ”
দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে প্রকাশিত উপরের এই ফতোয়া থেকে আমরা বুঝলাম যে, দারুল উলুম দেওবন্দ নিজামুদ্দিন মারকাজের অনুসারী তথা মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদেরকে মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ করতে কোন নিষেধ করে না। বরং যারা নিজামুদ্দিনের অনুসারী জামাতকে মসজিদে আমল করতে বাধা দেয় তাদের এই বাধা দেওয়াটা সঠিক নয় বলেছে এবং তাদেরকে এ বাধা দেওয়া থেকে বিরত থাকতে বলেছে।
যদি নিজামুদ্দিন মারকাজের অনুসারী তথা মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তারা যদি বাতিল হত তাহলে দেওবন্দ নিজেই তাদেরকে বাধা দিতে আদেশ করত। অথচ বাস্তবতা হল, যারা নিজামুদ্দিনের অনুসারী জামাতকে বাধা দিচ্ছে তাদেরকেই দেওবন্দ বাধা দিতে নিষেধ করেছে এবং তাদের এই কাজটাকে ভুল বলে ঘোষণা দিয়েছে।
এই ফতোয়া থেকে এটাও বোঝা যায় যে, নিজামুদ্দিন তথা মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তারা অবশ্যই হকের উপর আছেন। আর এই কারণেই দারুল উলুম দেওবন্দ তাদের কোন আমলে নিজেও বাধা প্রদান করে না এবং যারা বাধা দিচ্ছে তাদেরকেও বাধা প্রদান করার কাজ থেকে বিরত থাকার আদেশ দিয়েছে।
এখন আমরা পাকিস্তানের মাওলানা তারিক জামিল সাহেবের এই ব্যাপারে মন্তব্য শুনিঃ
“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মসজিদের কাজ করি, নিজের দুই গাস্ত করি, তিন দিন লাগাই, তালীম করি, চিল্লা লাগাই, আড়াই ঘণ্টা দেই। আর দুই পক্ষের বুযুর্গদের কদর করি। চাই সে শুরাওয়ালা হোক, চাই সে নিজামুদ্দিনওয়ালা হোক। দুই পক্ষই সম্মানের যোগ্য। মতানৈক্য আছে, মতানৈক্য সাহাবাদের মধ্যেও ছিল। আল্লাহর নেক বান্দাদের মধ্যেও হয়েছে। দুই পক্ষের লোকদের কদর করা আমাদের দায়িত্ব। আর তাবলীগের কাজ তো অনেক সহজ -সরল। নিজের নিজের মসজিদের কাজ করি। আর কোনো সাথি যদি শুরার দিকে ঝুঁকে আছে, তো সে ও কদরের যোগ্য। আর কেউ যদি নিজামুদ্দিন মারকাজের দিকে ঝুঁকে আছে, তো সে ও কদরের যোগ্য। এই কথার উপর ঝগড়া করা হচ্ছে নিজের আখিরাতের ক্ষতি করা। এটা নিয়ে ঝগড়া না করা চাই।
তাবলীগের কাজ করি। আর দুই পক্ষের সম্মান করি। আর দুইপক্ষের ব্যাপারেই নিজের জবান থেকে এমন কোন শব্দ বের না করি যার দ্বারা তাদের মর্যাদা ও মর্তবার খেলাফ কোন কথা হয়ে যায়।”
মাওলানা তারিক জামিল সাহেবের বক্তব্য থেকেও আমরা প্রমাণ পেলাম যে, যারা নিজামুদ্দিন মারকাজের পক্ষে আছেন তারা সম্মানের যোগ্য এবং কদরের যোগ্য। তাদের মর্যাদা ও মর্তবার খেলাফ হয় এমন কোন কথা বলা উচিত না। যদি মাওলানা সাদ সাহেবের পক্ষে তথা নিজামুদ্দিন মারকাজের পক্ষে যারা আছেন তারা যদি না হক বা বাতিল হতেন তাহলে মাওলানা তারিক জামিল সাহেব কখনোই এই কথা বলতেন না।
এখন আমরা দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত ২০১৮ সালের মে মাসের ৭ তারিখে প্রকাশিত আরেকটি ফতোয়া দেখিঃ
ফতোয়ার লিংকঃ
http://darululoom-deoband.com/urdu/index.php?main=news/index.php?lang=ur%26id=285
“তাবলীগ জামাতের মধ্যে বিদ্যমান অভ্যন্তরীণ মতভেদ এর ব্যাপারে দারুল উলুম দেওবন্দ নিজের পূর্বের অবস্থানে আছে যে, এই মতভেদ হচ্ছে জামাতের অভ্যন্তরীণ ব্যাপার। দারুল উলুম দেওবন্দের এই ব্যাপারে কোন মাথাব্যথা নেই। আর এই ব্যাপারে দারুল উলুম দেওবন্দ দুই পক্ষ থেকেই সমান দূরত্ব বজায় রাখবে।”
দারুল উলুম দেওবন্দের ফতোয়া থেকেও আমরা বুঝলাম যে, তাবলীগের মধ্যে বিদ্যমান এই মতভেদ বা দুই ভাগ হওয়ার ব্যাপারে দারুল উলুম দেওবন্দের কোনো মাথাব্যথা নেই আর দারুল উলুম দেওবন্দ উভয়পক্ষকে সমান দূরত্বে রাখবে। যদি নিজামুদ্দিন মারকাজের অনুসারীগণ বাতিল হত আলমি শুরাগণ যদি হক হত তাহলে দেওবন্দ কখনোই উভয়কে সমান দূরত্বে রাখত না।
এখন আমরা দারুল উলুম দেওবন্দের শিক্ষা বিভাগের প্রধান শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী সাহেবের এই ব্যাপারে ফোন আলাপ শুনিঃ
মুফতি সাঈদ আহমেদঃ আসসালামু আলাইকুম।
ফোনকারিঃ ওয়ালাইকুমুস সালাম, ভালো আছেন মুফতি সাব।
মুফতি সাঈদ আহমেদঃ হা ভাই, ভালো আছি, আল্লাহ তাআলার শোকর।
ফোনকারীঃ শরীর ভালো আছে তো আপনার?
মুফতী সাঈদ আহমেদঃ জী, ভাল আছে।
ফোনকারীঃ জী, ভাই ফারুক ব্যাঙ্গালোর সাহেবকে আপনি কোন চিঠি লিখেছিলেন সূরা বানানোর জন্য বা এই সম্পর্কিত?
মুফতী সাঈদ আহমেদঃ কাকে?
ফোনকারীঃ ব্যাঙ্গালোরে ফারুক ভাই আছে না?
মুফতী সাঈদ আহমেদঃ বেঙ্গলোরের মধ্যে ভাই ফারুক কে?
ফোনকারীঃ অথবা মাওলানা আহমদ লাট সাহেবকে বা মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবকে?
মুফতী সাঈদ আহমেদঃ আমি কাউকেও কোন চিঠি লিখি নাই।
ফোনকারীঃ যে ভাই শুরা বানিয়ে নাও। আপনারা যারা আছেন শুরা বানিয়ে নিন।
মুফতী সাঈদ আহমেদঃ না ভাই, আমার তো ফেরেস্তারও খবর নাই।
ফোনকারীঃ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। ঠিক আছে হযরত। আমি আপনাকে পাঠাচ্ছি আপনাদের নাম নিচ্ছে।
মুফতী সাঈদ আহমেদঃ আমারতো ফেরেশতারও এটা জানা নাই। আর দারুল উলুম দেওবন্দ তো দুই পক্ষের জামাত থেকেই সমান দূরত্ব বজায় রেখেছে।
ফোনকারীঃ জী জী, এটার কোন সমাধান বের করেন না মুফতি সাহেব।
মুফতী সাঈদ আহমেদঃ আমি জানি না ভাই। আমরা তো দুই পক্ষের থেকেই সমান দূরত্ব বানিয়ে রেখেছি। আর দারুল উলুম দেওবন্দ তাবলীগের কাজ বন্ধ করে রেখেছে। দুই পক্ষ ঝগড়া খতম করবে তারপরে তাবলীগের কাজ দারুল উলুম দেওবন্দে হবে। এর আগে হবে না।
ফোনকারীঃ কিন্তু দারুল উলুম দেওবন্দের নাম নিয়ে যারা ফায়দা উঠাচ্ছে সে সম্পর্কে?
মুফতী সাঈদ আহমেদঃ সেটা ভুল। সেই মিথ্যা কথা তো তাদের ব্যাপার। আমাদের তো এটা কথা না। দারুল উলুম দেওবন্দ আলাদা, তাবলীগ আলাদা। আপনার হয়ত মনে আছে যে, দারুল উলুম তথা আমরা ঝগড়া করেছিলাম, তাবলীগওয়ালারা সেটাতে কোন অংশ নেয় নাই। মাজহারে উলুমওয়ালারা ঝগড়া করেছিল, কিন্তু তাবলীগওয়ালারা কোন অংশ নেয় নাই। জামিয়াত উলামাগণ ঝগড়া করেছিল, কিন্তু তাবলীগওয়ালারা কোন অংশ নেয় নাই। এখন তাদের ঝগড়ায় আমরা কেন অংশ নিব?
ফোনকারীঃ সেটাই তো হযরত। এখন আলমি শুরার হযরত অথবা যারাই আছে, তারা বারবার প্রতিটি জায়গায় দারুল উলুম দেওবন্দের অবস্থানকে পেশ করছেন এবং বলছেন যে, দারুল উলুম দেওবন্দ আমাদেরকে বলেছে।
মুফতী সাঈদ আহমেদঃ এই মিথ্যার আমাদের কাছে কি চিকিৎসা আছে। এই মিথ্যার আমাদের কাছে কি চিকিৎসা আছে। যারা মিথ্যা অপপ্রচার করে, গলদ কাজ করে। দারুল উলুম দেওবন্দ এর থেকে দূর দূর থেকেও একটু অংশীদারও নয়।
ফোনকারীঃ ঠিক আছে মুফতি সাহেব, জাযাকাল্লাহ।
মুফতী সাঈদ আহমেদঃ অবশ্যই।
ফোনকারীঃ দোয়া।
মুফতী সাঈদ আহমেদঃ সালাম।
দারুল উলুম দেওবন্দের শিক্ষা বিভাগের প্রধান শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী সাহেবের এই ফোন আলাপ থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারিঃ
১। দারুল উলুম দেওবন্দ তাবলিগের দুই পক্ষ থেকে সমান দূরত্ব বজায় রেখেছে। যদি নিজামুদ্দিন মারকাজের অনুসারীগণ বাতিল আর আলমি শুরাগন হক হত তাহলে দেওবন্দ দুই পক্ষকে সমান দূরত্বে রাখত না।
২। দারুল উলুম দেওবন্দ তাদের দেওবন্দ মাদ্রাসায় দুই পক্ষেরই তাবলীগের কার্যক্রম বন্ধ করে রেখেছে। যদি নিজামুদ্দিন মারকাজের অনুসারীগণ বাতিল হত আর আলমি শুরাগন হক হত তাহলে দেওবন্দ এক পক্ষের কার্যক্রম বন্ধ রাখত আর অপর পক্ষের কার্যক্রম চালু রাখত। কিন্তু দেওবন্দ এমনটা করে নাই।
৩। যারা দারুল উলুম দেওবন্দের নাম নিয়ে ফায়দা উঠাচ্ছে তারা গলদ কাজ করছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দারুল উলুম দেওবন্দের এই মিথ্যার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই।
এখন আমরা দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সাহেবের এই ব্যাপারে ফোন আলাপ শুনিঃ
মুফতি আবুল কাসেম নোমানীঃ আসসালামু আলাইকুম, কে?
ফোনকারীঃ জী, মুফতি আবুল কাসেম সাহেব বলছেন?
মুফতি আবুল কাসেম নোমানীঃ জী, বলছি।
ফোনকারীঃ জী, হযরত আমি জমহুর থেকে বলছি। আলতাফ হোসেন আমার নাম। জী, হযরত দাওয়াতের কাজ এর সাথে জুড়ে আছি। তো এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে এখানে একটা জোড় নির্ধারিত ছিল যেটাতে বাংলাওয়ালি নিজামুদ্দিন মসজিদ থেকে একটি জামাত আসছে, যেটার মধ্যে কিছু উলামায়ে কেরাম আসছেন, হাফিজুর সাব মহারাষ্ট্র থেকে ও অন্যান্য এলাকার জিম্মাদারগণ আসছেন। তো এই ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম বলছেন যে, ভাই, দেখ, দারুল উলুম দেওবন্দ এর সাথে এখনো সমস্যার সমাধান হয় নাই। সেই ফতোয়া কায়েম আছে। এ কারণে আমরা এই জামাতকে আসতে দিব না। এই ব্যাপারে তারা সেখানের লোকজনকে জড়ো করে তাদের দ্বারা ইজতেমা ক্যানসেল করে দিলো। আমরা পেরেশান ছিলাম। আমরা বলেছি, ভাই, দারুল উলুম থেকে যেটা আমরা শুনেছি সেটা হলো, আমাদের সাথে তো সমস্যা সমাধান হয়েছে। তো তারা বলে যে, সমস্যার সমাধান হয় নাই। তো এই ব্যাপারে তারা লিখে সব জায়গায় সেটা লাগিয়ে দিল যে, সমস্যার সমাধান হয় নাই আর আমরা ইজতেমা হতে দিব না। এই ব্যাপারে আপনার থেকে একটু খোলাসার প্রয়োজন।
মুফতি আবুল কাসেম নোমানীঃ ভাই, এই যে মতভেদ চলছে জামাতওয়ালাদের আর শুরাওয়ালাদের, এটার সাথে দারুল উলুমের কোন সম্পর্ক নাই। দারুল উলুম এর থেকে পুরোপুরি সম্পর্কহীন এই ঝগড়া যেটা নিয়ে হল সেটা হল মারকাজের ইন্তেজাম বা ব্যবস্থাপনা নিয়ে আর ইন্তেজামী বা ব্যবস্থাপনার ঝগড়ার কোনো সমাধান আমরা দেই না। এখানে কে যাবে, কে যাবে না, ইজতেমা আমিরের অধীনে হবে, না শুরার অধীনে হবে- এটার সাথে দারুল উলুম দেওবন্দের কোন লেনদেন নাই। আমাদের কোন সম্পর্ক নাই।
ফোনকারীঃ এখন হযরত দেখুন, এখানে উলামায়ে কেরাম এ ব্যাপারে যা বলছে, তারা বলছে যে, আমরা শুধু দারুল উলুম দেওবন্দের কারণেই এই জামাতকে বাধা দিতে চাচ্ছি যে, দারুল উলুমের এই ব্যাপারে মাওলানা সাদ সাহেবের সাথে সমস্যা সমাধান হয় নাই।
মুফতি আবুল কাসেম নোমানীঃ আমি তো বলছি যে, দারুল উলুম দেওবন্দ না কাউকে নিজামুদ্দিনের দাওয়াত দেয় আর না কাউকে নিষেধ করে। এটা তার নিজস্ব ব্যাপার। সে নিজে এটার সিদ্ধান্ত নিবে যে, কে যাবে, আর কে যাবে না।
ফোনকারীঃ আচ্ছা হযরত, এই ব্যাপারে আমাদের উলামা এটা করছেন। এখন আপনি এই ব্যাপারে আমাদের কিছু রাহাবারি বা নির্দেশনা দিন। আমরা অনেক পেরেশান আছি।
মুফতি আবুল কাসেম নোমানীঃ ভাই, আমি বলছি যে, এই সমস্যা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দারুল উলুম দেওবন্দ কাউকে ও নিষেধ করে নাই কোথাও যেতে বা কোথাও অংশগ্রহণ করতে। এই সমস্যা তার নিজের সমস্যা। কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় ইজতেমা করবে- এটা তার নিজের পক্ষ থেকে ঠিক করতে হবে। যে এটা নির্ধারণ করবে সে ইস্তেখারা করুক বা মাশওয়ারা করুক। কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে না কাউকে নিষেধ করেছি আর না কাউকে বলেছি যে যাও। ব্যস এটাই- দুই পক্ষের জন্যই এটাই কথা; মারকাজের ব্যাপারেও আর শুরাওয়ালাদের ব্যাপারেও।
দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সাহেবের এই ফোন আলাপ থেকে আমরা বুঝলাম যে, দারুল উলুম দেওবন্দকে কারণ বানিয়ে যারা নিজামুদ্দিন অনুসারীদের তাবলীগের কাজে বাধা দেয় তাদের এই কাজ সঠিক নয়। কারণ দেওবন্দ কাউকে নিজামুদ্দিন মারকাজে যেতে বাধা দেয় না বা নিষেধ করে না। যদি নিজামুদ্দিন মারকাজের অনুসারীগণ বাতিল হত তাহলে দেওবন্দ তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করত বা বাধা দিতো। নিজামুদ্দিন মারকাজের অনুসারীগণ সম্পূর্ণ হকের উপর আছেন বলেই দেওবন্দ তাদের কোন কার্যক্রমে বিন্দুমাত্র বাধা দেয় না।
দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত দুটি ফতোয়া, মাওলানা তারিক জামিল সাহেবের বক্তব্য ও দুটি ফোন আলাপ থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে, এই কথা প্রচার করা হচ্ছে দেওবন্দের নামে সম্পূর্ণ মিথ্যাচার যে, দেওবন্দ ফতোয়া দিয়েছে যে, মাওলানা সাদ সাহেবের পক্ষে তথা নিজামুদ্দিন মারকাজের পক্ষে যারা আছেন তারা নাকি হক নয়।
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





