“মাওলানা সাদ সাহেবের আমীর হওয়া” নিয়ে মিথ্যা অপবাদ
প্রচার করা হয়েছে যে মাওলানা সাদ সাহেবের আমির হওয়া নাকি গলদ। প্রথমে আমরা এই প্রচারটি শুনিঃ “হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াত ও তাবলিগের আলমি আমিরের দাবি করা- এটা গলদ। ইসলামিক…
“মাওলানা সাদ সাহেবের আমীর হওয়া” নিয়ে মিথ্যা অপবাদ
প্রচার করা হয়েছে যে মাওলানা সাদ সাহেবের আমির হওয়া নাকি গলদ। প্রথমে আমরা এই প্রচারটি শুনিঃ “হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াত ও তাবলিগের আলমি আমিরের দাবি করা- এটা গলদ। ইসলামিক…
৪ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
প্রচার করা হয়েছে যে মাওলানা সাদ সাহেবের আমির হওয়া নাকি গলদ। প্রথমে আমরা এই প্রচারটি শুনিঃ
“হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াত ও তাবলিগের আলমি আমিরের দাবি করা- এটা গলদ। ইসলামিক ফিকহ মাসালার আলোকে বিলকুল শরয়ী গলদ। যখন গলদ, আমির হওয়ায়ই গলদ, তো এখন এতায়াতের মাসলা আসবে কোথ থেকে??”
এখন আমরা এই প্রচারটির তাহকিক জেনে নেই।
প্রথমে আমরা দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী সাহেবের এই ব্যাপারে বক্তব্য শুনিঃ
ফোনকারিঃ আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ
মাওলানা আরশাদ মাদানীঃ ওয়ালাইকুমুস সালা্ ওয়া রাহমাতুল্লাহ, কে?
ফোনকারিঃ মাওলানা আরশাদ মাদানী সাহেব বলছেন?
মাওলানা আরশাদ মাদানীঃ জি বলেন।
ফোনকারিঃ জি, হযরত ভালো আছেন?
মাওলানা আরশাদ মাদানীঃ আল্লাহর ফজলে ভালো আছি।
ফোনকারিঃ মাওলানা সাহেব, আমি মহারাষ্ট্রের ধুলিয়া থেকে বলছি।
মাওলানা আরশাদ মাদানীঃ জি
ফোনকারিঃ আসলে ব্যাপারটা এমন ছিল যে, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলার ছিল।
মাওলানা আরশাদ মাদানীঃ ভাই, আমার সাথে কেন কথা বলছ? আমার কি সম্পর্ক? আমি তো কখনো তাবলীগে একদিনের জন্যও বের হই নাই।
ফোনকারীঃ জি, মাওলানা আবুল কাশেম সাহেবকে ফোন দিয়েছিলাম। তিনি ফোন কেটে দিচ্ছেন।
মাওলানা আরশাদ মাদানীঃ তিনি জানেন তাঁর কাজ। আমার তো কোন সমস্যা নাই। আমার তো দুই পক্ষের সাথে সম্পর্ক আছে। মাওলানা যুহাইরুল সাহেব আজ এখানে আসতে চাচ্ছিলেন সাহারানপুর থেকে। কিন্তু আমার শরীর খারাপ ছিল। আমি ঘুমিয়ে ছিলাম। তিনি চলে গেলেন। মাওলানা সাদ সাহেবও আমার কাছে উপহার হিসেবে খেজুর পাঠান, জমজম পাঠান। তার সাথেও আমার সম্পর্ক আছে। আমার কারো সাথে না ঝগড়া না লড়াই। আমার কাছে কি জিজ্ঞেস করেন?
ফোনকারিঃ জি, আসলে মাওলানা একটা কথা আপনার নামে এমন প্রচার হচ্ছে যে, আপনি হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে বলেছিলেন শুরা বানানোর জন্য?
মাওলানা আরশাদ মাদানীঃ না, এটা ভুল কথা। আমি এটা বলি নাই। আমি এটা বলেছিলাম যে, যারা শুরার লোকেরা আছেন তারা আমাকে দাওয়াত দিয়েছিলেন। নিজেদের কথা শোনালেন। যখন আমি তাদের কথা শোনা শেষ করলাম তখন আমি তাদেরকে বললাম যে, প্রকৃতপক্ষেই মাওলানা সাদ সাহেবেরই তাবলীগ জামাত। মাওলানা সাদই তাবলীগের আমীর। মাওলানা সাদ সাহেবের পরদাদা এই তাবলীগ জামাত বানিয়েছেন। তার দাদা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাবলীগ জামাতের জন্য কাজ করে গেছেন। সারা বিশ্বে তাবলীগ জামাতকে উজ্জ্বল করেছেন। তারপর আপনি বসেছেন। আপনার ইমারতকে কে চ্যালেঞ্জ করতে পারে? চাই কেউ আপনাকে জবানে আমির বলুক বা নাই বলুক আমির তো আপনিই। আপনাকে কেউ আমির বলুক বা না বলুক আমির তো আপনিই।
উপরোক্ত ফোনালাপ থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে, দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবকে তাবলীগ জামাতের আমীর মানে। আর এটাও বলেছে যে, কেউ বলুক বা না বলুক মাওলানা সাদ সাহেবই তাবলিগ জামাতের আমির।
এখন আমরা ভারতের প্রসিদ্ধ মাদ্রাসা দারুল উলুম ওয়াকফ দেওবন্দের ওয়েব সাইটে প্রকাশিত প্রশ্ন উত্তর থেকে এটার তাহকিক জেনে নেইঃ
প্রশ্নটি হাবিব শেখ নামক একজন ব্যক্তি ২০১৭ সালের ২৯ এপ্রিল মাসে করেছিলেন এবং প্রশ্নটির উত্তর দেয়া হয়েছিল ২০১৭ সালের মে মাসের ২১ তারিখে।
প্রশ্ন উত্তরের লিংকঃ
প্রশ্ন:

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উত্তর:

বাংলা অনুবাদ:
প্রশ্ন:
“সমস্ত বিশ্বের আমিরুল মুমিনিন নির্ধারণ করার জন্য শরীয়তের নিয়ম-কানুনগুলো কি , কে এটার যোগ্য, কে এটার যোগ্য নয়? উদাহরণস্বরূপঃ মাওলানা সাদ কান্ধলভী এর অনুসারীরা বলেন যে তিনি সমস্ত মুসলিম বিশ্বের আমির। প্রত্যেককে তার নির্দেশ মেনে চলতে হবে কারণ তিনি এই যুগের আমিরুল মুমিনীন। অন্য কিছু উলামারা বলেন যে, তিনি স্বঘোষিত আমির। এটার ব্যাপারে শরীয়তের নিয়ম কানুন কি? কোরআন হাদিস ও সাহাবাগনের জীবনীর আলোকে বিস্তারিতভাবে জানতে চাই।”
দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উত্তর:
“আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়াশীল ও করুণাময়। আপনার প্রশ্নের উত্তর নিম্নরূপঃ
আমিরুল মুমিনিন হচ্ছেন মুসলিম রাষ্ট্রের একজন প্রাতিষ্ঠানিক শাসক। অধিকাংশ তাকে সমর্থন করেন এবং তিনি তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেন। লোকজন তার কাছে তাদের সমস্যা ও মতানৈক্য নিয়ে আসেন এবং তিনি সেগুলোর সমাধান করেন এবং ফায়সালা করেন।
যখন লোকজন মাওলানা সাদ সাহেবকে আমিরুল মুমিনিন হিসেবে উল্লেখ করেন, তখন তারা সম্ভবত তাবলীগ জামাতের আমীর বুঝান। আর যখন কিছু মানুষ কোন একজন নির্দিষ্ট মানুষকে তাবলীগের জন্য পছন্দ করে, তখন তিনি তাদের আমির হন- চাই সেই জামাতটি ছোট হোক বা বড় হোক, চাই সেটা এক জায়গায় হোক বা ভিন্ন ভিন্ন জায়গায় হোক। এটাই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবা রাযিআল্লাহু তা’আলা আনহুমগণদের জীবনী থেকে শিখেছি।”
বাকি আল্লাহ ভালো জানেন
দারুল ইফতা
দারুল উলুম ওয়াকফ দেওবন্দ।
দারুল উলুম ওয়াকফ দেওবন্দের এই প্রশ্ন উত্তর থেকেও আমরা জানলাম যে মাওলানা সাদ সাহেবের তাবলীগ জামাতের আমির হওয়া ঠিক আছে। এই প্রশ্ন উত্তর থেকে আমরা এটাও জানলাম যে যখন কিছু মানুষ কোন একজন নির্দিষ্ট মানুষকে তাবলীগের জন্য পছন্দ করে তখন তিনি তাদের আমির হন। আর আমরা সবাই জানি যে পুরা পৃথিবীর অসংখ্য মানুষ মাওলানা সাদ সাহেবকে তাবলীগ জামাতের আমির মানে। এখান থেকেই প্রমানিত হয় যে, মাওলানা সাদ সাহেবের আমির হওয়া সম্পূর্ণ ঠিক আছে।
এখন আমরা ২০১৭ সালের টঙ্গি ইজতেমায় যে আলমি মাশোয়ারা হয়েছিল এবং মাশোয়ারার ফায়সালাসমূহ লিপিবদ্ধ করে কাকরাইলের শুরার পক্ষে মাওলানা ফারুক সাহেব সাক্ষর করেছিলেন, সেই সাক্ষর করা লেখা থেকে দলিল দেখব।

২০১৭ সালের টঙ্গি ইজতেমায় বিভিন্ন দেশ থেকে আগত শুরার যিম্মাদার হজরতরা নিজেরা দাঁড়িয়ে নিজেদের দেশের শুরার পক্ষ হতে ঘোষণা দেন যে, আমরা হজরত মাওলানা সাদ সাহেবকে তাবলীগের ব্যাপারে নিজেদের যিম্মাদার হিসেবে মেনে নিচ্ছি। ঐ আলমি ইজতেমায় এই বিষয়টি নির্ধারিত হয় যে, হজরত মাওলানা সাদ সাহেবই তাবলীগের কাজের যিম্মাদার এবং ফায়সাল থাকবেন।
যারা মাওলানা ফারুক সাহেবের সাক্ষর করা পুরো লেখাটা দেখতে চান, তারা নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
“২০১৭ সালের টঙ্গি ইজতেমায় মাওলানা ফারুক সাহেবের সাক্ষর করা চিঠি”
২০১৭ সালের টঙ্গি ইজতেমায় মাওলানা ফারুক সাহেবের সাক্ষর করা এই দলিল থেকেও আমরা বুঝলাম যে মাওলানা সাদ সাহেবকে পৃথিবীর অসংখ্য মানুষ তাবলীগের যিম্মাদার বা আমির হিসেবে পছন্দ করেছেন। তাই মাওলানা সাদ সাহেবের আমির হওয়া সম্পূর্ণ সঠিক।
উপরোক্ত আলোচনায় এটা স্পষ্ট প্রমানিত যে “মাওলানা সাদ সাহেবের আমির হওয়া গলদ” – এই প্রচারটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অপবাদ। আর হাকিকত হচ্ছে, মাওলানা সাদ সাহেবের আমির হওয়া সম্পূর্ণ সঠিক।
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুনঃ
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





