তাহকিক ওজাহাতি জোর ফ্যাক্টচেক মিথ্যা

“হেদায়েত আল্লাহর হাতে” নিয়ে মিথ্যা অপবাদ

বিসমিল্লাহির রহমানির রহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, তিনি নাকি বলেছেন যে, হেদায়েত আল্লাহর হাতে না। এটা বলার দ্বারা তিনি নাকি কুরআনের ৭৯টি আয়াত…

দাবি

“হেদায়েত আল্লাহর হাতে” নিয়ে মিথ্যা অপবাদ

দলিল

বিসমিল্লাহির রহমানির রহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, তিনি নাকি বলেছেন যে, হেদায়েত আল্লাহর হাতে না। এটা বলার দ্বারা তিনি নাকি কুরআনের ৭৯টি আয়াত…

উৎস ও দলিল

৩ টি উৎস

সিদ্ধান্ত
মিথ্যা দাবিটি দলিল ও নির্ভরযোগ্য উৎসের বিপরীতে প্রমাণিত মিথ্যা।
দাবি → দলিল → উৎস → সিদ্ধান্ত আমাদের যাচাই পদ্ধতি
“হেদায়েত আল্লাহর হাতে” নিয়ে মিথ্যা অপবাদ
সূচিপত্র ৯ মিনিট পড়া

প্রকাশ ও যাচাই

বিসমিল্লাহির রহমানির রহিম

মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, তিনি নাকি বলেছেন যে, হেদায়েত আল্লাহর হাতে না। এটা বলার দ্বারা তিনি নাকি কুরআনের ৭৯টি আয়াত অস্বীকার করেছেন। প্রথমে আমরা প্রচারটি শুনিঃ

“উনার কথার ভিতরে অজস্র তাফসির-বির-রায় পাওয়া যায়। তাফসির-বির-রায় কি জিনিস- মনগড়া তাফসির। কি পাওয়া যায়- মনগড়া তাফসির। কেউ যদি তাফসির করে হেদায়েত আল্লাহর হাতে না- এটা মনগড়া তাফসির না? ৭৯টা আয়াতে সরাসরি আছে, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। এই এক কথার দ্বারা উনি ৭৯টা আয়াতকে অস্বীকার করেছেন। উনি বলেছেন যে, হেদায়েত আল্লাহর হাতে না। হেদায়েত যদি আল্লাহর হাতে হত, তাহলে নবী-রসূল পাঠাইলেন কেন। বলেন নাউজুবিল্লাহ। এটা কি তফসির-বির-রায় না?”

এই প্রচারের তাহকীক জানার জন্য প্রথমে আমরা দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে প্রকাশিত ২০১৬ সালের আগস্টের ৩ তারিখের ফতোয়াটি দেখি।

ফতোয়ার লিংকঃ

http://www.darulifta-deoband.com/home/ur/Dawah–Tableeg/69264

উপরের প্রচারে যা দাবি করা হয়েছে, একই রকমের দাবি এই ফতোয়ার প্রশ্নেও করা হয়েছে। প্রশ্ন উত্তরটি নিম্নরুপঃ

প্রশ্ন:

বাংলা অর্থঃ

এই বয়ান মাওলানা সাদ করেছেন। নিজামুদ্দিন মারকাজে করেছেন। আর কোন দৃষ্টিভঙ্গিতে এই কথা জায়েজ ধার্য করা যেতে পারে, সেই দৃষ্টিভঙ্গির কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে, আল্লাহর হাতে হেদায়েত নাই নতুবা তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন।

আমি দেওবন্দের ওলামাদের থেকে দ্বীনের উপর চলা শিখেছি। আজ একটা সোজা কথার জবাব না পাওয়ার কারণে দুঃখ হয়েছে। এটা একটা বয়ানে বলা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই যে, আল্লাহর হাতে হেদায়েত নাই। অন্যথায় তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন। এই কথা আপনাদের নিকট কি ইসলামী মর্যাদা রাখে? আর সেই বয়ানকারীকে এ রকম কথা বলা থেকে নিবৃত্ত রাখার জন্য বর্তমানের উলামায়ে হযরতগণের কি দায়িত্ব রয়েছে? এই দুটি কথা জানার উদ্দেশ্য ছিল। যদি জবাব পাওয়া যেত তাহলে অনেক মেহেরবানী হত।

জবাবঃ

বাংলা অর্থঃ

বিসমিল্লাহির রহমানির রহিম

আগের প্রশ্নে আপনি চারটি বাক্য নকল করেছিলেন, সেটা পুরো ইবারত বা বর্ণনা নয়। এজন্য সেটা পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব হলো।

এজন্য আপনার উচিত ছিল যে, বয়ানের ওই ইবারত বা বর্ণনা পুরোটা লেখা, যার দ্বারা এই বাক্যের উদ্দেশ্য নিজে নিজেই স্পষ্ট হয়ে যেত। দৃষ্টিভঙ্গি জিজ্ঞেস করার এটাই উদ্দেশ্য ছিল।

আপনি আপনার আগের বাক্যগুলোর মধ্যে শুধু একটি বাক্য লিখেছেন, যা প্রথম প্রশ্নে এমন ছিলঃ তুমি এই খেয়ালে আছো যে, হেদায়েত আল্লাহর হাতে। যদি আল্লাহর হাতে হত, তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাতেন। আর এখন দ্বিতীয় প্রশ্নেও সেই বাক্য এমন ছিলঃ আল্লাহর হাতে হেদায়েত নাই নতুবা তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন।

প্রথম ইবারত বা বর্ণনাকে যদি এভাবে লেখা যায়ঃ

“তুমি এই খেয়ালে আছো যে, হেদায়েত আল্লাহর হাতে, অতএব আমাদের মেহনত করার কি প্রয়োজন। যদি ব্যাপারটি এমনই হতো, তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাতেন?”

তো আপনি এখন নিজেই চিন্তা করুন যে, এই বর্ণনায় দোষের কি আছে? আর যদি বয়ানের উদ্দেশ্য সেটাই হতো, যেটা আপনার দ্বিতীয় ইবারত বা বর্ণনার দ্বারা প্রকাশ পেল, তো সেটাকে কে সঠিক মনে করতে পারে?

তাই এই ব্যাপারে উত্তম এটাই ছিল যে, বয়ান মনোযোগের সাথে শুনে নেওয়া যেত অথবা বয়ানকারীকে জিজ্ঞাসা করে নেওয়া যেত।

ওয়াল্লাহ তাআলা ইয়ালাম

দারুল ইফতা

দারুল উলুম দেওবন্দ

দারুল উলুম দেওবন্দের উপরের এই ফতোয়া থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারিঃ

১। প্রশ্নকারী দেওবন্দে যে প্রশ্নটি পাঠিয়েছে, তার মধ্যে মাওলানা সাদ সাহেবের বয়ানের পুরো বর্ণনা নাই। বরং প্রশ্নকারী তার খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বয়ানকে কাটপিস করে পাঠিয়েছে। এইজন্যই দেওবন্দ তার ফতোয়ায় বলেছে যে, প্রশ্নকারীর বাক্য পুরো বর্ণনা নয়। এজন্য সেটা পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব হলো।

২। পুরো বর্ণনা পাঠালে বয়ানের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যেত। এইজন্যই দেওবন্দ বলেছে যে, আপনার উচিত ছিল বয়ানের ইবারত বা বর্ণনা পুরোটা লেখা, যার দ্বারা সেই বাক্যের উদ্দেশ্য নিজে নিজেই স্পষ্ট হয়ে যেত।

৩। দেওবন্দ মাওলানা সাদ সাহেবের পুরো বয়ান শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে, এই বয়ানের মধ্যে দোষের কিছুই নাই। এই জন্যই দেওবন্দ মাওলানা সাদ সাহেবের বয়ানের ঐ বাক্যের উদ্দেশ্য কি ছিল- সেটা বলেছে। তারপর প্রশ্নকারীকে জিজ্ঞেস করেছে যে, “আপনি নিজেই চিন্তা করুন যে, এই বয়ানে দোষের কি আছে?”

৪। পরিশেষে, দেওবন্দ প্রশ্নকারীকে সতর্ক করে বলেছে যে, আপনার জন্য এটাই উত্তম হত যে, আপনি তার পুরো বয়ান শুনতেন অথবা মাওলানা সাদ সাহেবকে এই বাক্যের উদ্দেশ্য জিজ্ঞেস করে নিশ্চিত হতেন।

এখন তাহলে মাওলানা সাদ সাহেবের সেই বক্তব্যটি শুনুন:

“এক লোক তো বিভিন্ন রকমের খাবার দস্তরখানায় জমা করে রাখছে, আরেক ঘরের মধ্যে এক লোক না খেয়ে মারা যাচ্ছে। তো এই লোককে জালেম না বলে আর কি বলবে। একজনের কাছে এলেমের এত পাহাড় যে, সে বুঝতেও পারছে না যে, কি বয়ান করবে। আর আরেক দিকে গিয়ে দেখবে তো উম্মত কালেমা ছাড়া মারা যাচ্ছে।

তুমি এই খেয়াল করে বসে আছো যে, হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহর হাতে তো আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন? আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে মেহেনতের জন্য পাঠিয়েছেন। নবীরাও নিজের ভেতরের তাওয়াজ্জু ও রুহানিয়াত দিয়েই হেদায়াত সম্প্রসারণ করেন নি।

তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। এই জামানার মুসলমানদেরকে একটা ধোকা এই দেওয়া হয়েছে যে, আল্লাহওয়ালাদের অন্তরের দরদ দ্বারাই সমস্ত উম্মত হেদায়াতের উপর এসে যাবে। এই ধারণাটাও ভুল।

হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াদের ইমাম, আর আম্বিয়া আলাইহিমুস সালামগণ রুহানিয়াতের ইমাম।  হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াদের ইমাম, সবচেয়ে বেশি রুহানিয়াতওয়ালা।

কিন্তু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রুহানিয়াতওয়ালা হয়েও মেহনতের রাস্তায় কোন প্রকার কমতি করেন নাই। তিনি বলতেন, এমন কোন জামাত যাতে বাকি না থাকে যেখানে আমি নিজে বের না হই। এত জজবা ছিল এই রাস্তায় বের হওয়ার জন্য।”

মাওলানা সাদ সাহেব তার পুরো বক্তব্যে কোথাও এই কথা বা এই বাক্য বলেন নি যে, হেদায়েত আল্লাহর হাতে না। অথচ সাধারণ মানুষের চোখে দোষী সাব্যস্ত করার জন্য যে বাক্য তিনি বলেন নাই, সেটাকে তার নামে বলা হলো। শুধু তাই নয় বরং তাকে কুরআনের ৭৯টি আয়াত অস্বীকারকারী বানানো হলো। এটা শুধু খেয়ানত নয় বরং মিথ্যা অপবাদ দেওয়া।

মাওলানা সাদের বিরুদ্ধে আরেকটি প্রচার হয়েছে যে, তিনি বলেছেন, হেদায়েত আল্লাহর হাতে তো আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন? আসুন এটার তাহকিক জেনে নেই। এই বাক্যের দুইটি অর্থ হতে পারে :

১। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ না। নাউযুবিল্লাহ।

২। হেদায়েত অবশ্যই আল্লাহর হাতে কিন্তু এর জন্য মেহনত করতে হবে।

মাওলানা সাদ সাহেব কথাটি কোন অর্থে বলেছেন তা বোঝার জন্য উক্ত বাক্যটির আগের এবং পরের কথাগুলো খেয়াল করতে হবে।

আগে তিনি যে কথাটি বলেছেন, তা হলঃ

“একজনের এলেম এতো বেশি যে- পাহাড় পরিমান। আর অপরদিকে অনেক মানুষ কালেমাও জানে না।”

এখান থেকে আমরা বুঝতে পারি, যারা জাননেওয়ালা দ্বীনদার মানুষ কিন্তু হেদায়েত আল্লাহর হাতে ভেবে কোন প্রকার দাওয়াতের মেহনত করছেন না, তাদেরকে দাওয়াতের মেহনতের গুরুত্ব বুঝাতে মাওলানা সাদ সাহেব উক্ত বাক্যটি বলেছেন।

এখন উক্ত বাক্যটির পরের কথাগুলো খেয়াল করি। উক্ত বাক্যটির ঠিক পরের লাইনেই তিনি বলেছেন যে,

“আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন।”

এখানে তিনি স্পষ্ট বুঝিয়েছেন যে, আল্লাহই হেদায়েত দান করেন। এটা বোঝাতেই তিনি বলেছেন যে, আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন।

এই বাক্য থেকে বোঝা যায় যে, নবীদের কাজ হলো মেহনত করা আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। অথচ অপপ্রচার করার সময় উক্ত বাক্যটির ঠিক পরের লাইনও গোপন রাখা হলো।

এখন উক্ত বাক্যটির পরের আরো কথাগুলো খেয়াল করি। তিনি বলেছেন যেঃ

“এই জামানার মুসলমানদেরকে এই ধোকা দেওয়া হয়েছে যে, আল্লাহওয়ালাদের অন্তরের দরদ দ্বারাই সমস্ত উম্মত হেদায়াত পেয়ে যাবে”

অর্থাৎ উম্মতকে দ্বীনের উপর আনার জন্য কোন প্রকার দাওয়াতের মেহনত লাগবে না। শুধু ঘরে বসে রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করলেই পুরো উম্মত হেদায়াত পেয়ে যাবে।

অথচ সবচেয়ে বেশি রুহানিয়াতওয়ালা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও নিজের ঘরে বসে উম্মতের হেদায়েতের জন্য শুধু রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করেন নাই, বরং দিন-রাত দাওয়াতের মেহনত করেছেন।

কিন্তু কিছু মানুষ “হেদায়েত আল্লাহর হাতে”- এই কথা ভেবে দাওয়াতের মেহনত না করে শুধু রুহানি তাওয়াজ্জুর ওপর ভরসা করে ঘরে বসে আছেন, আর ভাবছেন যে, সমস্ত উম্মত হেদায়েত পেয়ে যাবে।

এখান থেকে বোঝা যায় যে, মাওলানা সাদ সাহেবের উক্ত কথার অর্থ হলঃ

হেদায়াত অবশ্যই আল্লাহর হাতে। কিন্তু এর জন্য মেহনত করতে হবে। অথচ যখন কথাটি মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার হলো, তখন উক্ত কথাটির আগের বাক্য ও পরের বাক্যগুলো গোপন রাখা হলো। কারণ আগের এবং পরের কথাগুলো বলে ফেললে সাধারণ মানুষ তখন আর মাওলানা সাদ সাহেবকে খারাপ ভাববে না।

এখান থেকেই বোঝা যায় যে, উক্ত কথাটি যখন মাওলানা সাদের বিরুদ্ধে প্রচার হলো তখন তা আমানতদারীর সাথে হয়নি। বরং এখানে খেয়ানত করা হয়েছে।

এখন আমরা মাওলানা সাদের ঐ বক্তব্যগুলো শুনি যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে, হেদায়েত আল্লাহর হাতেঃ

“হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত অসৎ কাজে বাধা প্রদানকারীদের হাতেও নাই আর হেদায়েত সৎকাজে আদেশ প্রদানকারীদের হাতেও নাই। এটাতো, নবীদের হাতেও হেদায়াত নাই। আম্বিয়া আলাইহিমুস সালামদের দায়িত্ব চেষ্টা করা। হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত শুধু আল্লাহর হাতে। কোরআনের আয়াতের মাফহুমঃ আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না। যাকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে চাইতেন যে আবু তালিব হেদায়েতের উপর এসে পড়ুক।”

তার আরেকটা বয়ান শুনিঃ

“এ দুইটা কাজই আল্লাহর হাতে। না কেউ কাউকে গোমরা করতে পারে, না কেউ কাউকে হেদায়েত দিতে পারে, কখনোই না। এটা আল্লাহর হাতে আছে। আল্লাহ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না।”

তার আরেকটা বয়ান শুনিঃ

“মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর কথা আরজ করছিঃ কথা শুধু পৌঁছে দেওয়াই তাবলীগ নয়। হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি এর মালফুজে আছেঃ কানের মধ্যে দ্বীনের কথা পৌঁছে দেওয়াই তাবলীগ নয়, দিলের মধ্যে দ্বীনের কথা বসিয়ে দেওয়া হচ্ছে তাবলীগ। তুমি দিলের মধ্যে দ্বীনের কথা বসানোর মাধ্যম অবলম্বন করো, হেদায়েত আল্লাহর হাতে আছে।”

অথচ যখন তার বিরুদ্ধে অপপ্রচার করা হলো, সেখানে মাওলানা সাদ যে স্পষ্ট করে বিভিন্ন বয়ানে বলেছেন যে, হেদায়েত আল্লাহর হাতে- তা গোপন রাখা হলো। এটা হচ্ছে আরেকটা খেয়ানত।

উপরোক্ত আলোচনা ও দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত ফতোয়া থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে, উক্ত প্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ। আর এটাও প্রমাণিত যে, মাওলানা সাদ সাহেবের আকিদা হচ্ছে, হেদায়াত একমাত্র আল্লাহর হাতেই রয়েছে।

যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন

নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ

ট্যাগ atayate nijamuddinbanglabengalihedayetijtemasaadsathi vaitabligtongiworldzubaerআলমি শুরাএতাআতীদের হামলাগোমরাহগোমরাহ সাদতাবলীগের সংকটদাওয়াত তাবলীগদেওবন্দ মাদ্রাসাদেওবন্দের ফতোয়ামনসরুল হকমাওলানা সাদমাওলানা সাদ সাহেবমুফতি মনসুরুল হকসাথি ভাইসাদপন্থিসাদপন্থীহেদায়েতহেদায়াত
সংশোধনী ইতিহাস

প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।

স্বচ্ছতা

খুঁজুন

↑↓ টাইপ করুন · ↑↓ দিয়ে চলুন · Enter দিয়ে খুলুন · Esc দিয়ে বন্ধ Pagefind · Tahqiq