“নকল ফাযায়েলে আমল” নিয়ে মিথ্যা অপবাদ
তাবলীগের মূল ধারার সাথী অর্থাৎ মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, তারা নাকি ফাযায়েলে আমল কিতাবে জালিয়াতি ও বিকৃতি ঘটিয়ে নতুন…
“নকল ফাযায়েলে আমল” নিয়ে মিথ্যা অপবাদ
তাবলীগের মূল ধারার সাথী অর্থাৎ মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, তারা নাকি ফাযায়েলে আমল কিতাবে জালিয়াতি ও বিকৃতি ঘটিয়ে নতুন…
২ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
তাবলীগের মূল ধারার সাথী অর্থাৎ মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, তারা নাকি ফাযায়েলে আমল কিতাবে জালিয়াতি ও বিকৃতি ঘটিয়ে নতুন ফাযায়েলে আমল বাজারে ছেড়েছে। শুধু তাই নয়, আরো অপবাদ দেয়া হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি এই নতুন ফাযায়েলে আমল বাংলাদেশসহ পুরা দুনিয়ায় ছেড়েছেন। প্রথমে আমরা প্রচারটি শুনিঃ
“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাওলানা সাদপন্থী এতায়াতিদের জালিয়াতি।
দেখেন আপনারা, কি পরিমান তারা জালিয়াতি করেছে। আমাদের যে মূল ফাযায়েলে আমল, ফাযায়েলে আমলকে তারা পরিবর্তন করে নতুন ফাযায়েলে আমল বাজারে ছেড়েছে। তো প্রথমত দেখেন তারা এখানে কি করেছে। প্রথমে উপরেই তারা অনেক পরিবর্তন নিয়ে এসেছে। ফাযায়েলে আমলকে নিয়ে তারা জালিয়াতি করেছে, তা সাদ সাহেবের অনুমতিক্রমে। সাদ সাহেব এই কিতাবটা বর্তমানে বাংলাদেশের সব জেলায় পুরা দুনিয়াতে এই কিতাবটা ছেড়েছে। এটা সেই কিতাব:

বর্তমান ফাযায়েলে আমল; দেখেন এখানে মূল লেখকের নাম ঠিক রেখেছে। শাইখুল হাদিস হযরত মাওলানা যাকারিয়্যা সাহেব কান্ধলভী রহমতুল্লাহি আলাইহি। তারপরে যে মূল অরজিনাল যে কিতাবটা সেখানে যে অনুবাদ যিনি করছেন মুফতি মুহাম্মদ উবায়দুল্লাহ নাম। আসল ফাযায়েলে আমলঃ

(নকল ফাযায়েলে আমল কিতাবে) শায়েখের নাম এখান থেকে কেটে দেয়া হয়েছে। এখানে নাই, উনার নাম সম্পুর্ণ মুছে দেওয়া হয়েছে। এটা কি জালিয়াতি নয়? আপনারাই বিচার করেন, এটা কি জালিয়াতি নয়?

তারপরে (আসল ফাযায়েলে আমলে) নজরে ছানি ও সম্পাদনা হাফেজ মাওলানা মুহাম্মদ যুবায়ের সাহেব, মাওলানা রবিউল হক সাহেব, কাকরাইল মসজিদ, ঢাকা।

আর এখানে কি করেছে তারা, (নকল ফাযায়েলে আমলে) দোয়ায়ে শামিলকারী লাগিয়েছে। নজরে ছানি, সম্পাদনা বাদ দিয়ে দোয়ায়ে শামিল মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা মোহাম্মদ সাদ, মাওলানা মোহাম্মদ তালহা। দেখুন, ভাল করে দেখুন আপনারা।

এই কিতাবটা (আসল ফাযায়েলে আমল) বের করা হয়েছে দারুল কিতাব থেকে। দেখেন দারুল কিতাব, ৫০ বাংলাবাজার, ঢাকা।

আর এটা (নকল ফাযায়েলে আমলে) নিউ দারুল কিতাব। দেখেন এখানে নিউ দারুল কিতাব লেখা আছে। নিউ দারুল কিতাব, ৫০ বাংলাবাজার, ঢাকা। কেন এই জালিয়াতি?

তারপরের পেইজে আসেন (আসল ফাযায়েলে আমল কিতাবের)। তারপরের পেইজে এই যে ফাযায়েলে আমল, প্রকাশনা দারুল কিতাব, ৫০ বাংলাবাজার, ঢাকা-১১০০। তারপরে প্রথম প্রকাশ হয়েছে রজব, ১৪২২ হিজরি; আশ্বিন, ১৪০৮ বাংলা; অক্টোবর, ২০০১ ইং।

তারপরে দেখেন তারা কি করেছে। তারা আমাদের মূল কিতাবটা দেখেন “মুরুব্বীদের দোয়া ও অভিমত”। এখানে এই যে “মুরুব্বীদের দোয়া ও অভিমত” লেখা আছে আপনারা দেখতেছেন (আসল কিতাব)।

তারপরে এইবার দেখেন তারা কি করেছে (নকল ফাযায়েলে আমলে)। তারা এখানে, “হে বিশ্ববাসী, কালেমায় তৈয়েবা পড়ুন, জান্নতে প্রবেশ করুন।” এটা নতুন করে লাগিয়েছে। এবং প্রকাশক লাগিয়েছে মাওলানা মোহাম্মদ মাহবুব-এ-ইলাহী, নিউ দারুল কিতাব, বাংলাবাজার, মোবাইল নাম্বার, তাবলীগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদ ঢাকা, বাংলাদেশের মুরুব্বীয়ানে কেরামগণের অনুমতি নিয়া এই কিতাব প্রকাশ করা হইল।”

এখন এটার তাহকিক জেনে নেই। এখানে খেয়াল করুনঃ
নকল ফাযায়েলে আমল কিতাবটির প্রকাশকাল হচ্ছে পহেলা রমজান ১৪৩২ হিজরী। আর এখন ১৪৪০ হিজরী। তার মানে এই নকল কিতাবটি বাজারে এসেছে প্রায় ৮ বছর আগে। তখন কী সাদ সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোন কিছু ছিল?
এখানে লক্ষ্য করুন, এই প্রচারটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে ২০১৮ সালে অর্থাৎ ৮ বছর আগের নকল কিতাব দিয়ে ২০১৮ সালে তাবলীগের মূলধারা সাথীদেরকে দোষারোপ করা হচ্ছে।

প্রকৃতপক্ষে নিউ দারুল কিতাব নামে একটি অসৎ প্রকাশনী প্রায় আট বছর আগে বাংলাদেশে নকল ফাযায়েলে আমল বাজারে ছাড়ে। যেহেতু এটি নকল কিতাব তাই বাংলাদেশের কোন অনুবাদক বা সম্পাদকের নাম তারা ব্যবহার করেননি। তার পরিবর্তে ইন্ডিয়ার কিছু উলামা হযরতের নাম ব্যবহার করেছে যাতে তারা আইনগত জটিলতা এড়াতে পারে। তবে বিষয়টি ধরা পড়ার পর কিছুদিনের মধ্যেই কিতাবটি বাজার থেকে আউট হয়ে যায়। তখনও মাওলানা সাদ সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোন কিছু ছিল না।
অথচ প্রায় ৮ বছর পরে প্রচার করা হয়েছে যে, তাবলীগের মূল ধারার সাথীরা নাকি এই কিতাব বের করেছে এবং মাওলানা সাদ সাহেব নাকি এই কিতাব পুরা দুনিয়ায় ছেড়েছেন- যা কি না স্পষ্ট মিথ্যা অপবাদ।
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





