“হযরত এনামুল হাসান (রহঃ) এর শুরা গঠনের উদ্দেশ্য” নিয়ে মিথ্যা অপবাদ
বিসমিল্লাহির রাহমানির রহিম দাওয়াত ও তাবলীগের তৃতীয় আমির হযরতজী মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে যে শুরা গঠন করেছিলেন, সেই সূরা গঠনের “উদ্দেশ্য” নিয়ে প্রচার…
“হযরত এনামুল হাসান (রহঃ) এর শুরা গঠনের উদ্দেশ্য” নিয়ে মিথ্যা অপবাদ
বিসমিল্লাহির রাহমানির রহিম দাওয়াত ও তাবলীগের তৃতীয় আমির হযরতজী মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে যে শুরা গঠন করেছিলেন, সেই সূরা গঠনের “উদ্দেশ্য” নিয়ে প্রচার…
২ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
বিসমিল্লাহির রাহমানির রহিম
দাওয়াত ও তাবলীগের তৃতীয় আমির হযরতজী মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে যে শুরা গঠন করেছিলেন, সেই সূরা গঠনের “উদ্দেশ্য” নিয়ে প্রচার করা হয়েছে যে, হযরতজী এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি এইজন্য নাকি এই শুরা বানিয়েছিলেন যাতে তার মৃত্যুর পর উক্ত শুরা কোন নির্দিষ্ট আমির নির্ধারণ না করে ফায়সাল পদ্ধতিতে দাওয়াতের কাজ চালিয়ে যাবে। অর্থাৎ পূর্বের তিন আমিরের মত কোনো নির্দিষ্ট আমির থাকবে না বরং একেক সময় একেক জন ফায়সাল- এই পদ্ধতিতে দাওয়াতের কাজ চালিয়ে যাবে। প্রথমে আমরা প্রচারটি শুনে নেইঃ
“হযরতজীকে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি জীবিত থাকা অবস্থায় আপনি ফায়সালা করেন আমরা মেনে নেই কিন্তু আপনি যখন আমাদের মাঝে থাকবেন না, সেটা ক্ষণস্থায়ী হোক অথবা চিরস্থায়ী হোক তখন আমাদের এই সমস্যার সমাধান কিভাবে ঘটবে। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি আজকের দিনের সমস্যার সমাধানটা বলে গিয়েছিলেন, যদি আমার ভাইয়েরা সেটাকে মেনে নেয়। হযরতজী বললেন, তোমরা রায় দিয়ে তোমাদের মধ্য হতে একজনকে তাৎক্ষণিকভাবে ফায়সাল নিযুক্ত করে তোমরা কাজ চালিয়ে নিও। কেন, আমির কেন হল না? শুরা কেন বানানো হলো? হজরতজী রহমাতুল্লাহি আলাইহি বানিয়ে ছিলেন আগাম কোনো আল্লাহর পক্ষ থেকে এলহাম হবে, তার ভিত্তিতে।”
অপরদিকে মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন, তারা দাবি করেছেন যে হযরতজী এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি এর উক্ত সূরা গঠন করার উদ্দেশ্য এই ছিল যে, হযরতজী এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি এর মৃত্যুর পর উক্ত শুরা পূর্বের তিন আমিরের মত একজন আমির নির্ধারণ করবেন। এখন আমরা উভয় পক্ষের হযরতগণের বক্তব্য থেকে তাহকিক করব যে হযরতজী এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি এর উক্ত শুরা গঠন করার উদ্দেশ্য কি ছিল- আমিরবিহীন এক একদিন এক একজন ফায়সাল- এই পদ্ধতিতে কাজ করা নাকি পূর্বের তিন আমিরের মত একজন নির্দিষ্ট আমির নির্ধারণ করে দাওয়াতের কাজ করা। প্রথমে আমরা মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নেওয়া ভারতের একজন হযরতের বক্তব্য শুনি। এখানে তিনি বলেছেনঃ
“হযরত মাওলানা এনাম সাহেব আমির হলেন আর প্রায় ৩০ বছর পর্যন্ত এভাবে চলতে থাকল। ৩০ বছর পর ১৯৯২ এ হযরতের সফর হলো রাইবেন্ডের। দেখ, ঘটনা এখান থেকে শুরু হয়। রাইবেন্ডের ভিতরে কিছু সাথী জমা হয়ে হযরতকে এটা বললেন যে হযরত আপনার বয়স প্রায় ৮০ বছর হয়ে গেছে দুনিয়া থেকে তো প্রত্যেককে যেতে হবে। আপনি আপনার পরবর্তীর জন্য আপনার ছেলে মাওলানা জুবায়ের সাহেবকে যদি আমির বানিয়ে দেন, তাহলে একটা বড় সমস্যা সমাধান হয়ে যাবে।
ঠিক আছে, ওই জামানায় তিনি আল্লাহওয়ালা ছিলেন। তিনি যদি ফায়সালা করে ফেলতেন, তাহলে উম্মত গ্রহণ করে নিত কিন্তু ঘটনা ছিল ভিন্ন। তখন হযরতজীর জবান থেকে এই বাক্য বের হয়েছিল যে, “ভাই এটার ফায়সলা তো আমি নিজামুদ্দিন মারকাজে বসে করব। এই সিদ্ধান্ত এখানে হতে পারে না।” আর এটা এই কাজের মূল উসূল বা মূল নিয়ম যে, এই কাজের প্রতিটি সিদ্ধান্ত বাংলাওয়ালী মসজিদ অর্থাৎ নিজামুদ্দিন মারকাজে হবে, এই কথা মনে রেখো। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহপাক এটাকে আবাদ রাখবেন।
হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে না করে দিলেন যে, “ভাই আমি হিন্দুস্তানে যাব। আর সেখানে গিয়ে সেখানকার জিম্মাদারদের সাথে পরামর্শ করব।”
হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এরপর ফিরে আসলেন এবং নিজামুদ্দিন মারকাজে মাওলানা ওবায়দুল্লাহ খান সাহেব বালিয়াভী রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন যিনি মাদ্রাসায় পড়াতেন আর হযরতের খুব কাছের লোক ছিলেন, হযরত ওনার সামনে কথা রাখলেন যে, পাশের দেশে এমন এমন কথা হয়েছে। তো সেখানে ওবায়দুল্লাহ খান সাহেব বালিয়াভী রহমাতুল্লাহি আলাইহি অনেক উত্তম জবাব দিলেন যে, “হযরত আমি আপনার সাথে প্রায় ৩০ বছর ধরে আছি। আমি কখনো আপনাকে সিরাতের খেলাফ কোন কাজ করতে দেখি নাই।
তো আমার কথা এটা যে, আপনি সিরাত অনুযায়ী চলেন আর সিরাত এটা বলে যে, যেভাবে হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে ৬ জন সাহাবী রাযিয়াল্লাহু তাআলা আনহুমগণদের একটি সূরা বানিয়ে ছিলেন, যার মধ্যে- হযরত উসমান রাযিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাযিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাযিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাযিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাযিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু- এই ৬ জনের শুরা বানিয়েছিলেন।
আর বলেছিলেন যে, আমার মৃত্যুর পর তোমরা ৬ জন বসে নিজেদের আমির ঠিক করে নিও। আর যদি রায় সমান সমান হয়ে যায় ৩-৩ জনের, তাহলে যেই পক্ষে আব্দুর রহমান ইবনে আউফ হবে ফায়সালা সেই পক্ষে করো।”
এটা কে বলেছিলেন?- হযরত ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু। তো মাওলানা ওবায়দুল্লাহ খান সাহেব বালিয়াভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনালেন- কাকে?- হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহিকে যে আপনিও হযরত ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত গ্রহণ করেন। আর আপনার পর একটি শুরা বানিয়ে নিন যারা আপনার ইন্তেকালের পরে নিজেদের আমির নির্বাচন করবেন।
এরপর ১৯৯৩ সালে হযরতের সফর হলো হজ্বের। আর হজ্বে সারা দুনিয়ার জিম্মাদারগণ জমা হয়। সেই সময় হযরত এই কথা রেখে আটজনের সূরা বানালেন। এর মধ্যে কে কে ছিলেন? সবার প্রথম নম্বরে ছিলেন মাওলানা ইজহার সাহেব, দ্বিতীয় নম্বরে ছিলেন মাওলানা জুবায়ের সাহেব, তৃতীয় নম্বরে ছিলেন মাওলানা ওমর সাহেব, চতুর্থ নম্বরে ছিলেন মিয়াজী মেহরাব সাহেব- এই চারজন হিন্দুস্থানের। আর প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে মাওলানা মুফতি জয়নুল আবেদীন সাহেব, হাজী আব্দুল ওয়াহাব সাহেব, আর ভাই আফজাল সাহেব- এই তিনজন প্রতিবেশী দেশ থেকে নিয়েছেন। আর হাজী আব্দুল মুকিত সাহেব- ইনি বাংলাদেশের ছিলেন। বাংলাদেশ থেকে একজনকে নিলেন, পাকিস্তান থেকে তিনজন নিলেন, আর হিন্দুস্তান থেকে চারজন নিয়ে আটজনের শুরা বানালেন। আর ওই হজ্বের সফরের পর মালয়েশিয়ার উপস্থিতি ছিল নিজামুদ্দিনে। তো হযরত তাদেরকে বললেন, “মালয়েশিয়ার সাথীরা আসছেন। আপনারাও নিজামুদ্দিনে পৌঁছে যান যাতে সেখানে বসে আমরা মাসওয়ারা করতে পারি।”
তো হজরতের বলার কারনে এই আট সাথী নিজামুদ্দিন মারকাজে জমা হলেন। আর নিজামুদ্দিনের মধ্যে যখন তারা মাশওয়ারায় বসলেন তখন হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, “এই আটজন তো আছেই, দুইজনের আরো বৃদ্ধি করে নাও, একজন মাওলানা সাদ সাহেব আরেকজন মিয়াজী মেহরাব সাহেব। আর আটজনের সাথে দুইজন মিলিয়ে ১০ জন করে দিলেন। এই দশজনের শুরা বানালেন আর তারা বললেন যে, হযরত আপনি শুরা তো বানালেন। আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আপনি আমির থাকবেন। কিন্তু আপনি যখন না থাকবেন তখন?”
তখন হযরত এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি বললেন যে, “যদি আমি জীবিত না থাকি তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে ফায়সাল তথা আমির বানিয়ে দিও।” হযরত ওমর ফারুক রাযিয়াল্লাহু তাআলা আনহুর সিরাতের ওপর পুরোপুরি আমল করে হযরত মাওলানা এনাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই দশজনের সূরা বানালেন। একবার আবার গুনে নেইঃ মাওলানা ইজহার সাহেব, মাওলানা জোবায়ের সাহেব, মিয়াজী মেহরাব সাহেব, মাওলানা ওমর সাহেব আর মাওলানা সাদ সাহেব- এই ৫ জন হিন্দুস্তান থেকে।
পাকিস্তান থেকে হাজী আব্দুল ওহাব সাহেব, মুফতি জয়নুল আবেদীন সাহেব, মাওলানা সাঈদ আহমেদ খান সাহেব আর ভাই আফজাল সাহেব। কত জন হলঃ ৯ জন হয়ে গেল। আর একজন- হাজী আব্দুল মুকিত সাহেব, যাকে বাংলাদেশ থেকে নিলেন।
এখন এই কথা ঠিক হয়েছিল যে, এই সূরা, যেটা গঠন করা হয়েছিল, সেটা হযরত এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি এর মৃত্যুর পর আমির নির্ধারণ করার জন্য বানানো হয়েছিল। এখন এই অপপ্রচার চালানো যে, হযরত এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি কাজকে শুরার অধীনে অর্পণ করেছিলেন আর এটার জন্য দলিল পেশ করা যে, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এর মালফুজাত।আপনি একটু চিন্তা করুন, একজন মূর্খ মানুষও যদি এই কথাটি চিন্তা করে যে, যদি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে, “আমার পরে এই কাজ শুরার অধীনে চলবে”, তাহলে আবার মাওলানা ইউসুফ সাহেবকে আর মাওলানা এনাম সাহেবকেও আমির বানানোর কি প্রয়োজন ছিল?
কথা কী বোঝা যাচ্ছে- যখন মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে, “আমার পরে এই কাজ শুরার মাশওয়ারায় চলবে”- এই কথা তো মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এর আর উনি তো তার জীবদ্দশায় একথা বলেছিলেন নাকি মরার পর কবর থেকেও বলেছেন। আরে, এটা তো তিনি জীবদ্দশায় বলেছিলেন।
আর তারপর মাওলানা ইউসুফ সাহেব আমির হয়েছেন নাকি হন নাই? আর মাওলানা এনাম সাহেব আমির হয়েছেন নাকি হন নাই? তারপরেও এমন কথা বলা যে, মাওলানা ইলিয়াস সাহেব বলেছিলেন যে, কাজ শুরার মাশওয়ারায় চলবে- কাকে বোকা বানাচ্ছেন আপনি কাকে ধোঁকা দিচ্ছেন আপনি?তারপর হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এর যখন ১৯৯৫ সালে ইন্তেকাল হলো আর ঘটনাক্রমে সে সময় এই পুরা শুরা নিজামুদ্দিনে জমা হয়ে গিয়েছিল, শুধু ভাই আফজাল সাহেব ব্যতীত। দেখ, আমি অনেক পাকা কথা বলছি।
ভাই আফজাল সাহেবের ভিসা মিলে নাই আর ভাই আফজাল সাহেব পৌঁছাতে পারেন নাই। তিনি ব্যতীত হযরতের ৯ জনের শুরা পুরোপুরি নিজামুদ্দিনে মওজুদ ছিল। আর হযরতের বিচার বিশ্লেষণ ও বাছাই করা এই ৯ জনের শুরা একটি কক্ষে বসে ছিল। আর তারা তিন দিন বসে মাশওয়ারা করেছিল।
আর আমি এটার প্রমাণ দিচ্ছি যে সেই মাশওয়ারা হয়েছিল নাকি হয়নি। এক বছর আগে হাজী আব্দুল ওয়াহাব সাহেবের একটি অডিও ভাইরাল হয়েছিল। হাজী আব্দুল ওহাব সাহেব বলেছিলেন যে, হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এর পর যখন আমরা মাশওয়ারার জন্য বসলাম তখন মাওলানা সাদ সাহেব এই রায় দিয়েছিলেন যে যদি আপনি মাওলানা জুবায়ের সাহেবকে আমির বানান, তাহলে আমার সাথে যারা আছেন তারা কেটে যাবেন। আর যদি আমাকে আমির বানান তাহলে জুবায়ের সাহেবের সাথে যারা আছেন তারা কেটে যাবেন।
আল্লাহর ঘরে আমানতদারীর সাথে বসে আছো, এই রায় কখন দেওয়া যেতে পারে- যখন মাশওয়ারা আমির বানানোর জন্য হচ্ছিল, তখনই এই রায় দেওয়া যেতে পারে। কথা কী বোঝা যাচ্ছে।
মাওলানা সাদ সাহেব এভাবে বলেছেন যে, “যদি আপনি আমাকে আমির বানান তাহলে মাওলানা জুবায়ের সাহেবের সাথে যারা আছেন তারা কেটে যাবে আর যদি আপনি মাওলানা জুবায়েরকে আমির বানান তাহলে আমার সাথে যারা আছেন তারা কেটে যাবে।”- এই রায় তখনই দেওয়া যেতে পারে যখন এটা জিজ্ঞেস করা হয় যে, বল, আমির কে হবে।
যদি কাজ শুরার অধীনে অর্পণ করা হয়েছিল, তাহলে আবার আমির বানানোর জন্য তিন দিন পর্যন্ত মাশওয়ারা করার কি প্রয়োজন ছিল? আরে কি প্রয়োজন ছিল আপনারাই বলেন। খেলা করছিলেন তিনদিন পর্যন্ত?
আর ঐ পুরো শুরার মধ্যে সবচেয়ে বুঝবান যে সাথী ছিলেন, সেটা মিয়াজী মেহরাব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। তারা ৯ জন মিলে মিয়াজী মেহরাব সাহেবকে ফায়সাল বানিয়েছিলেন।
হাজী আব্দুল ওয়াহাব সাহেবের রায় ছিল মওলানা সাদ সাহেব আমির হোক। মাওলানা সৈয়দ আহমেদ খান সাহেবের রায় ছিল মাওলানা জুবায়ের সাহেব আমির হোক। দুইদিকে ৩-৩ রায় চলছিল।
৯ জনের মধ্যে তিনজন রায় দিলেন যে মাওলানা জুবায়ের সাহেব আমির হউক, তিনজন রায় দিলেন যে মাওলানা সাদ সাহেব আমির হোক।
মাওলানা সাদ সাহেবের রায় এটা ছিল যে, যদি কাউকেও আমির বানাও তাহলে অবস্থা বিক্ষিপ্ত হয়ে যাবে। আর মাওলানা জুবায়ের সাহেব চুপ ছিলেন। আর বারবার হাজী সাহেব মাওলানা ইজহারুল হাসান সাহেবকে বলছিলেন যে, “ভাই আপনি রায় দিয়ে দিন।” তিনি চুপ ছিলেন। হাজী সাহেব বলছিলেন যে, “ভাই এটা চুপ থাকার সময় নয়। বলুন আপনার রায় কী?”তিনদিন পর্যন্ত এই কথা চলতে থাকলো। আর তিনদিন পরে, আমি একিনের সাথে কথা বলছি, তিনদিন পরে মিয়াজী মেহরাব সাহেব বাহিরে তাশরীফ আনলেন আর নিজামুদ্দিন মসজিদে যে চেয়ার আছে সেই চেয়ারের উপর বসে এই ফায়সালা শোনালেন।
তিনি ফায়সাল ছিলেন। তো এই ফায়সালা শুনালেন যে, “এখন থেকে এই কাজকে নিয়ে হযরত মাওলানা ইজহার সাহেব, মাওলানা সাদ আর মাওলানা জুবায়ের সাহেব চলবেন।” এক আমিরের উপর একমত হতে পারলেন না। তো এই কাজের জন্য তিনজন আমির নির্ধারণ হলো। মাওলানা ইজহার সাহেব বড় ছিলেন। তিনি কাজকে নিয়ে চলবেন। আর মাওলানা সাদ সাহেব আর মাওলানা জুবায়ের সাহেবকে সঙ্গ দিবেন।
এই কথা মিয়াজী মেহরাব সাহেব ফায়সালা করেছেন। লোকেরা জিজ্ঞেস করে না যে, মাওলানা সাদ সাহেবকে আমির কে বানিয়েছেন। আমি বলি যে, নিজামুদ্দিন মারকাজের চার দেয়ালের ভিতর মিয়াজী মেহরাব সাহেব বানিয়েছেন। বল, এটার কোন জবাব আছে।কে বানালেন, কে বানালেন- আপনারা নিজেরা তো সেখানে ছিলেন। আপত্তিকারীগণ তো সেই সময় চার দেওয়ালের মধ্যে ছিলেন। আপনাদের জানা নেই যে কে বানালেন।”
এই হযরতের উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম যে, তৃতীয় হযরতজী এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে শুরা সদস্যরা সেখানে বিদ্যমান ছিলেন। আর তাদের ফায়সাল মিয়াজী মেহরাব রাহমাতুল্লাহি আলাইহিও সেখানে ছিলেন। শুরাও ছিল আর তাদের ফায়সালও ছিল। কিন্তু তারপরও সেখানে রায় চাওয়া হচ্ছিল যে, আমির কে হতে পারে। অর্থাৎ তারা আমির নির্ধারণের মাশওয়ারা করছিলেন।
এখান থেকেই বোঝা যায় যে, হযরতজী এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে যে শুরা গঠন করেছিলেন, সেটা এইজন্য গঠন করেছিলেন যাতে উক্ত শুরা তার মৃত্যুর পর পূর্বের তিন আমিরের মত একজন আমির নির্ধারণ করে নেয়।
কারণ, যদি হযরত এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি কাজ শুরার হাওয়ালা করতেন অর্থাৎ আমিরবিহীন একেক সময় একেক জন ফায়সাল- এই ভিত্তির উপর কাজকে অর্পণ করতেন, তাহলে আমির নির্ধারণ করার জন্য রায় চাওয়ার কোনো প্রয়োজন হতো না।
এখন আমরা এই হযরতের বক্তব্য অর্থাৎ হযরত এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি এর মৃত্যুর পর উক্ত শুরা আমির নির্ধারণের জন্য মাশওয়ারা করেছিল কিনা, সেটা যাচাই করব।
মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে ডক্টর আফতাব আলম কর্তৃক লিখিত কিতাব “তাবলীগের চলমান সংকট নিরসনে আকাবির উলামা ও মুরুব্বিদের দিকনির্দেশনা” কিতাবটির সম্পাদনা করেছেন ভারতের “আলিগড় মুসলিম ইউনিভার্সিটি” এর মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী।

উক্ত কিতাবের ২৮ নং পৃষ্ঠায় লেখা আছে যে, হজ্ব থেকে ফেরার পর হযরতজী এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। সেখানে আমির মনোনয়নের ব্যাপারে মাশওয়ারা হয়।

এই কিতাব থেকে আমরা প্রমান পেলাম যে, হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এর ইন্তেকালের পরে সেই শুরা আমির নির্ধারণের জন্য মাশওয়ারা করেন।
এখন আমরা সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হযরতের স্বীকারোক্তিমূলক বক্তব্য শুনিঃ
“১৯৯৫ সালে ১০ই জুন ১০ই মহররম আশুরার দিন শুক্রবার দিবাগত রাত্রে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি নিজামুদ্দিনে ইন্তেকাল করলেন। হযরতজীর ইন্তেকালের পরে আমাদের এই তিন দেশের ১০ জনের এই শুরা যাদেরকে হযরত বানিয়ে গিয়েছিলেন, তারা একসাথে বসলেন। একদিন, দুইদিন, তিনদিন, পালাক্রমে তিনদিন পর্যন্ত বসছেন। তিনদিন বসার পরে তৃতীয় দিনে ১০ জনের মধ্যে তাৎক্ষণিক যিনি ফায়সাল ছিলেন, মিয়াজী মেহরাব রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই কথা সিদ্ধান্ত দিলেন। অবশ্য এর আগে বলতে হয়, উল্লেখ্য যে, এ সিদ্ধান্তের রায়গুলো ছিল মাওলানা সাদ সাহেবের। ফায়সালা দিয়েছিলেন মিয়াজী মেহরাব, কিন্তু রায় ছিল মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহর।
এনার রায় কি ছিল- তিনি বলেছিলেন, একক কোন আমির বানাবেন না। তার কারণ, যদি আমাকে আমির বানান, তাহলে মাওলানা জুবায়েরুল হাসান সাহেবের সাথে যারা সম্পৃক্ত, তারা কেটে যাবে। তারা আমাকে মানতে পারবে না। আর যদি তাকে আমির বানানো হয়, যারা আমার সাথে সম্পৃক্ত বা আমাকে ভালবাসে, তারা মানতে পারবেন না। বিধায় মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ রায় দিলেন যে, আমির একক বানানো না হোক।”
এই হযরতের বক্তব্য থেকেও আমরা প্রমান পেলাম যে হযরত এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি এর ইন্তেকালের পরে সেই শুরা আমির নির্ধারণের জন্য মাশওয়ারা করেন।
এখন আমরা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নেওয়া আরেকজন হযরতের এ ব্যাপারে বয়ান শুনিঃ
“কাল মার্কসের থিউরি দিয়ে এখন দ্বীনের কাজ করা হইতেছে। গণতন্ত্র দিয়ে দ্বীনের কাজ করা হইতেছে। কোনদিনও হবেনা। মসজিদের কমিটিকে হবে? কয় ভোটাভুটি কর। গণতন্ত্র কুফুরীতন্ত্র। এটা দিয়ে মসজিদ চলবে? তাবলিগ দ্বীনের কাজ। এটা আমিরের নেতৃত্বে চলবে। আজকে আমি ফায়সাল, কালকে উনি ফায়সাল, কালকে উনি ফায়সাল- এটাতো কমিউনিজম। কমিউনিস্টরা এই থিউরি দিয়েছে। শুরায়ী নেজাম কমিউনিষ্টদের দেওয়া। এটা ইহুদিরা তাবলীগের মধ্যে ঢুকিয়ে এটা চালু করেছে। ইহুদিরা বড় বড় আলেম হয়েছে। তারা একেকজন ১২ বছর ১৫ বছর লাগিয়েছে তবলীগে। বিরাট কোরবানি করনেওয়ালা সাথী হয়েছে।
কিন্তু কাপড় খুলে দেখেন, খতনা করা নাই। এইজন্য যারে তারে ইমাম বানানো যাবেনা। ইমাম বানাইতে হলে- সে কে, তার পরিচয় কি, তার ঠিকানা কি, জানতে হবে।
ইহুদি খ্রিস্টানরা তাদের সন্তানদেরকে বড় বড় আলেম বানায়। বানায়া বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ঢুকাইয়া দেয়। তাদের চেহারা আমাদের চেহারা থেকে হাজারগুন ভালো। কোরআন শরীফে বলা আছে, মুনাফিকদের চেহারা কি রকম হবে, “সূরা মুনাফিকুন” এর মধ্যে।
এই ইহুদিরা ঢুকে, ইসলামের নিয়ম হলো- আমির থাকতে হবে। আমিরকে সাহায্য করার জন্য শুরা। শুধু শুরা নেই। শুধু শুরা ইসলামে কোন নিয়ম নেই। এটা এই কমিউনিস্টরা ঢুকে, ইহুদিরা-খ্রিস্টানরা ঢুকে, তারা আমির সিস্টেমকে বদলায়া, এই কমিউনিজমের সিস্টেমকে চালু করেছে।
এতে ক্ষতি কি হইতেছে- আমি একটা সিদ্ধান্ত করি, কালকে উনি ফায়সাল, উনি আমারটাকে বাতিল করে দেয়, পরশু আরেকজনে ফায়সাল- উনি উনারটারে বাতিল করে দেয়। খালি বাতিলই করতেছে। কাজ আর কিছু করতে পারে না। খালি বাতিল করতে থাকে। কাজ কিছুই হয় না। এজন্য মসজিদে, তবলীগে সব জায়গায় কুফুরিতন্ত্র ঢুকে যাইতেছে। এজন্য মুসলমানরা সতর্ক না থাকলে, আমাদের বড় বিপদ আছে।
শুরায়ী নিজাম কমিউনিজম। ইসলাম এটাকে এলাউ করে না। ইসলামে আমির থাকতে হবে। শুরা আমিরকে সাহায্য করবে। আমির ছাড়া কোন শুরা নাই। এটা গোমরাহি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।”
এই হজরতের বক্তব্য থেকে আমরা বুঝলাম যে, আমিরবিহীন আলমি শুরা পদ্ধতি হচ্ছে কমিউনিজম পদ্ধতি বা নাস্তিকদের পদ্ধতি। ইসলামে এটা জায়েজ নয়। ইসলামের নিয়ম হচ্ছে, আমির থাকতে হবে। আর শুরা আমিরকে সাহায্য করবে।
এখন আমরা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই হযরতের আরেকটি বয়ান শুনিঃ
“তাবলীগ জামাত আসছে বলে এলান শুনলাম। তাবলীগ জামাত আসছে এখানে? তো উনাদেরকে নুসরত করেন আপনারা। উনারা রমজান মাসে দাওয়াতের কাজে বের হয়েছেন। তো এমনিতে রমজান সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। তো ৭০ গুণ তো বেশি পাবেই। আপনারা নুসরাত করলে আপনারাও ৭০ গুণ পাবেন। জবরদস্ত মেহনত, বড় দামী মেহনত, নবীওয়ালা মেহনত। আল্লাহ তাআলা পুরা দুনিয়ায় ছড়ায় দিয়েছেন। একই নক্সার উপরে।
এই কাজটা ইহুদী-নাসারাদের সহ্য হইতেছে না। এর দ্বারা যে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাইতেছে, এটা ইহুদী-খ্রিস্টানদের সহ্য হইতেছে না। এইজন্য তারা এই কাজটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিজেরা তাবলীগওয়ালা সাজছে, পুরান সাথী হয়েছে, একেকজনে ১৫ বছর টাইম লাগাইছে। কিন্তু লুঙ্গি খুলে দেখেন, খতনা করা নেই। পুরানো সাথীর খতনা করা নেই। ওরা ঢুকে এই কাজটাকে নষ্ট করতাছে। ইহুদীরা এমন পাজী, এমন শয়তান, ইসলামের প্রত্যেকটা কাজ, ওরা নিজেরা ঢুকে পলিসি করে নষ্ট করে দেয়। এজন্য আমাদের মুসলমানদের সর্বোচ্চ সতর্কতা জরুরী, সর্বোচ্চ সতর্কতা।
আমি বয়ানে বলেছি যে, শুরা হল আমিরকে সাহায্য করার জন্য। আমিরকে পরিচালনা করার জন্য কি লাগে- শূরা লাগে। আপনাদের যদি আমির না থাকে, তো শুরা কি করবে? আমির নেই তো শুরা কাকে সাহায্য করবে?
এই যে কয়েক বছর ধরে শুরায়ী নিজাম চালাইতেছে তাবলীগে- এটা গলদ তরিকা। এটা চালু করেছে কারা- হিন্দুস্তানে একটা ভার্সিটি আছে না, আলিগড়, এই আলিগড়ের কিছু ইংরেজি শিক্ষিত লোকেরা তাবলীগে ঢুকে, তারা কমিউনিজমের থিওরি অনুযায়ী এটা চালু করেছে। তারা বুঝাইছে, এত বড় কাজ, দুনিয়া জোড়া কাজ, এটা একক কোন ব্যক্তি সামলাইতে পারবে না। দশ-পনেরো জন আমির থাকবে, শুরা থাকবে। উনি একদিন, উনি একদিন, উনি একদিন, দশ-পনেরো জন মিলে সামলাবে- এই।
এতো কমিউনিজম পরিপূরক। কমিউনিজম পরিপূরক সিস্টেম এটা। গলদ, সম্পূর্ণ গলদ। আমাদের ইসলামের থিউরি হল আমির। আমিরকে শুরাওয়ালারা পরামর্শ দিবে। সিদ্ধান্ত একই ব্যক্তি দিবে। তাকে সাহায্য করবে শুরা। আমির ছাড়া কোন শুরা নেই।
এই আলিগড়ের এই পন্ডিতরা এই সিস্টেমটাকে নষ্ট করেছে। আর ওদের মাথার মধ্যে আছে কমিউনিজম। আল্লহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক।
প্রত্যেকটা মারকাজে, প্রত্যেকটা মারকাজে যতক্ষণ আমির না বানানো হবে, ততক্ষণ ফেতনা বন্ধ হবে না। দ্বিতীয় কোন রাস্তা নেই। যেহেতু শুরায়ী নিজামে গেছে, সেহেতু ফেতনা শুরু হয়ে গেছে। এই শুরায়ী নিজাম যতক্ষণ আছে, ফেতনাও থাকবে। যদি হিম্মত করে প্রত্যেকটা মারকাজে আমির বানাইতে পারে, ফেতনা শেষ।”
এখান থেকেও আমরা বুঝলাম যে, আমিরবিহীন আলমি শুরা পদ্ধতি হচ্ছে গলদ তরিকা। এটা কমিউনিজম বা নাস্তিকদের পদ্ধতি। আর যতদিন আমিরবিহীন আলমি শুরা পদ্ধতি থাকবে, ফিতনাও থাকবে। এই হযরতের দুইটি বক্তব্য থেকে আমরা বুঝলাম যে, আমিরবিহীন আলমি শুরা পদ্ধতি ইসলামে হারাম বা নাজায়েজ। তাই এই হারাম কাজের জন্য হযরতজী এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি শুরা গঠন করতে পারেন না। বরং তিনি তার মৃত্যুর পর আমির নির্ধারণের জন্যই উক্ত শুরা গঠন করেছিলেন।
উপরোক্ত পর্যালোচনা থেকে আমরা এটা বুঝলাম যে, মাওলানা সাদ সাহেবের পক্ষের একজন হযরতের বক্তব্য আর মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে লিখিত কিতাব এবং মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুইজন হযরতের বক্তব্য থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে, তাবলীগের তৃতীয় আমির হযরত এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি তাবলীগের কাজকে আমিরবিহীন শুরার নিকট অর্পণ করেন নাই। বরং পূর্বের তিন আমিরের মত একজন আমির নির্ধারণ করার জন্যই উক্ত সূরা গঠন করেছিলেন।
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





